Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪০, ০২ এপ্রিল ২০২০
আপডেট: ১৮:৪৩, ০২ এপ্রিল ২০২০
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪০, ০২ এপ্রিল ২০২০
আপডেট: ১৮:৪৩, ০২ এপ্রিল ২০২০
আরও খবর
তেল নিতে গিয়ে নিয়ম ভাঙায় পুলিশ সদস্যকে জরিমানা
মা-বাবার আদর পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে দেয় কিশোরী : পিবিআই
৩ হাজার লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পিঠে ফোঁড়া নিয়ে ভর্তি রোগী, অপারেশনের পর মৃত্যুর অভিযোগ
গাজীপুরে ফিলিং স্টেশনে তেলের গরমিল : বিজিবির অভিযান, জরিমানা

পথরোধ করে যুবককে কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে আহত ২

সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪০, ০২ এপ্রিল ২০২০
আপডেট: ১৮:৪৩, ০২ এপ্রিল ২০২০
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:৪০, ০২ এপ্রিল ২০২০
আপডেট: ১৮:৪৩, ০২ এপ্রিল ২০২০

যশোর শহরে আল আমিন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আল আমিনকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরো দুজন। যশোরের খড়কী এলাকায় গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

নিহত আল আমিন খড়কী এলাকার আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় আহত ছোট আল আমিন ও সাহেব আলী যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ছোট আল আমিন জানান, নিহত আল আমিন বালুর ব্যবসা করতেন। গতকাল তিনি খড়কী এলাকার সিরাজ ও শরীফ নামের দুজনের কাছে বালু বিক্রি করেছিলেন। রাত ১০ দিকে তাঁরা তিনজন বালু বিক্রির সাড়ে ১৭ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে খড়কী কবরস্থান মসজিদ মোড়ে পৌঁছালে ওই এলাকার জামাল, হিরা, পিন্টু, বিপুল, লিটন, তরিকুলসহ ১০ থেকে ১২ জন তাঁদের পথরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আল আমিনের খালা আকলিমা বেগম বলেন, ‘আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। পরে রাতেই তাঁকে খুমেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আল আমিন মারা গেছেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে আটক করা হয়েছে।’

সর্বাধিক পঠিত
  1. আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছর কারাদণ্ড
  2. কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ আহত ৯, বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো এলাকা
  3. ভারত থেকে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
  4. রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
  5. শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x