Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৮:৪০, ০৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৪২, ০৩ ফেব্রুয়ারি ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৮:৪০, ০৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৪২, ০৩ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
স্ত্রী ও তার বান্ধবীকে কুপিয়ে জখম
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮
কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি : ডিসি মাসুদ

নড়াইলে নবগঙ্গা নদী থেকে ড্রেজার-ভলগেট জব্দ, আটক ৫

এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৮:৪০, ০৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৪২, ০৩ ফেব্রুয়ারি ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৮:৪০, ০৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৪২, ০৩ ফেব্রুয়ারি ২০২১
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে এভাবে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। ছবি : এনটিভি

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। আজ বুধবার নৌপুলিশের অভিযানে ওই নদী থেকে তিনটি ড্রেজার, একটি ভলগেট জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করেছে বড়দিয়া নৌফাঁড়ির পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকা থেকে বিক্ষোভ করে নদী থেকে ৩০টি ড্রেজার উঠিয়ে দিতে বাধ্য করে এলাকাবাসী।

কালিয়া বড়দিয়া নৌফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসব ড্রেজার ও ভলগেট জব্দ করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে বালু তোলার সময় পাঁচজনকে আটক করা হয়েছে।’

এলাকাবাসীর অভিযোগ, এক বছর ধরে কালিয়ার প্রভাবশালী যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে কোনো ইজারা ছাড়াই দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়।

দেওয়াডাঙ্গা ও নোয়াগ্রামের আসলাম, জহির মোল্লা, ইলিয়াস মোল্লা জানান, নদী থেকে এভাবে বালু তোলার ফলে আমাদের একটি বাজার, তিনটি মসজিদ, একটি মন্দিরসহ কয়েক একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।

দেওয়াডাঙ্গা গ্রামের লিটন সর্দার বলেন, ‘এলাকাবাসীর পক্ষে কয়েক দফা লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে।’

কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আনু বলেন, ‘স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে বালু তুলে কোটি টাকা আয় করছে। এতে সাধারণ জনগণের পাশাপাশি নদীর ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের দৃষ্টি এদিকে লাগেনি। তাই জীবন বাঁচাতে সাধারণ জনগণ নদী থেকে ড্রেজার সরাতে বাধ্য হয়েছে।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, নবগঙ্গা নদীর দেওয়াডাঙ্গা ঘাট এলাকার দুই তীরে প্রায় ৩০টির বেশি ড্রেজার বালু তুলছে। প্রায় ১০০টি বালুবাহী জাহাজ বালু বহন করছে। এতে নদীর তীর ধসে রাস্তাসহ ফসলি জমি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে।

ঠিকাদার রবিউল ইসলাম খানের লোকেরা ঘাটে অফিস বসিয়ে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করছে। সাংবাদিক যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে ফোন করে ছবি তুলতে নিষেধ করা হয়।

ঠিকাদারের প্রতিনিধি আশরাফ হোসেন বলেন, ‘এটা ডিসি, এসপি, এমপি সবাই জানেন। তবে ইজারা আছে কি না, আমার জানা নেই।’

অবৈধভাবে বালু তোলার ব্যাপারে কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ঠিকাদার রবিউল ইসলাম খান বলেন, ‘আমি নিম্ন দরদাতা হিসেবে চর ইজারা নিয়েছি। বৈধ কী অবৈধ সেটা প্রশাসনের লোক ভালো বলতে পারবে।’

সর্বাধিক পঠিত
  1. বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
  2. ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি
  3. দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
  4. জাবেরের ‘গুলিবিদ্ধের’ খবর ক্লিকবেইট সাংবাদিকতার ফল : প্রেস সচিব
  5. চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  6. নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x