Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
১৫:১০, ০৬ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:১৪, ০৬ এপ্রিল ২০২২
ভজন দাস, নেত্রকোনা
১৫:১০, ০৬ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:১৪, ০৬ এপ্রিল ২০২২
আরও খবর
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শালিসের ভিডিও ভাইরাল
নেত্রকোনায় ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত
চীনা যুবকের সঙ্গে নেত্রকোনার মেয়ে লিজার বিবাহোত্তর সংবর্ধনা
প্রেমিকার হানায় বিয়ে পণ্ড, অপমানে বরের বাবার আত্মহত্যা

নেত্রকোনায় হাওরের বাঁধে ফাটল, ফসল রক্ষায় চিন্তার ভাঁজ

ভজন দাস, নেত্রকোনা
১৫:১০, ০৬ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:১৪, ০৬ এপ্রিল ২০২২
ভজন দাস, নেত্রকোনা
১৫:১০, ০৬ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:১৪, ০৬ এপ্রিল ২০২২
ফসল রক্ষায় ফাটল সংস্কারে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, জন প্রতিনিধিসহ হাওর অঞ্চলের শত শত কৃষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষায় কাজ করছে। ছবি : এনটিভি

ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ে কীর্তনখোলা বাঁধ ফেটে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি ও বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। ফাটল ধরা বাঁধ সংস্কারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছেন তাঁরা।

জানা গেছে, নেত্রকোনা জেলার হাওর বেষ্টিত উপজেলা খালিয়াজুরী। শুধু ফসলের ওপর নির্ভরশীল ওই হাওরাঞ্চলের কয়েক লাখ মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বৃদ্ধির কারণে খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা বাঁধে ফাটল ধরেছে।

ফসল রক্ষায় ফাটল সংস্কারে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, জন প্রতিনিধিসহ হাওর অঞ্চলের শত শত কৃষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষায় দিনরাত কাজ করছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাঁশ, বালির বস্তা ইত্যাদি দিয়ে ঝুঁকিমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া আরও কয়েকটি ফসলরক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে, বলছেন স্থানীয়রা।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি কীর্তনখোলা বাঁধ পরিদর্শন করেছেন।

খালিয়াজুরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুমন তালুকদার বলেন, ‘আগাম বন্যায় প্রতিনিয়ত ফসলহানির আশঙ্কা থাকে। চাকুয়া ইউনিয়নের কীর্তনখোলা বাঁধটি ভেঙে গেলে ফসল হারিয়ে এলাকার হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এলাকাবাসীর পক্ষ থেকে কীর্তনখোলা বাঁধটি স্থায়ীকরণের দাবি জানাচ্ছি।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, ‘কীর্তনখোলা ও নাউটানা এলাকায় আশা বাঁধের ফাটল দেখা দিয়েছিল। তা আমরা মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধনু নদীর পানির বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে। তবে বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকি নিরসনে সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খালিয়াজুরীতে ফসল রক্ষায় একটি পাকা বাঁধ নির্মাণ করার মাধ্যমে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাঁধে ফাটল নেত্রকোনা
সর্বাধিক পঠিত
  1. চলতি বছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইনের নির্দেশনা চেয়ে রিট খারিজ
  4. রূঢ় বাস্তবতার মুখে বিস্মৃতির আড়ালে মুজিব পরদেশী
  5. দুর্ঘটনায় আহতদের সব হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা দিতে নির্দেশ
  6. ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x