Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২২
ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২২
আরও খবর
খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মন্ত্রী হয়ে প্রথমবার নিজ এলাকায় কায়সার কামাল, উচ্ছ্বসিত এলাকাবাসী
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় হামলা-লুটপাট, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নেত্রকোনায় ফসল উৎপাদনের নিবিরতা বাড়াতে হবে : তৌফিক আহমদ খান
নেত্রকোনায় অনিয়মের অভিযোগে ভোট পুনর্গণনার দাবি

নেত্রকোনায় আ.লীগের মতবিনিময় সভায় চেয়ার ছোড়াছুড়ি, হট্টগোল

ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২২
ভজন দাস, নেত্রকোনা
২২:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২২:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২২
নেত্রকোনায় আজ বুধবার আওয়ামী লীগের মতবিনিময় সভায় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ছবি : এনটিভি

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত আওয়ামী লীগের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হলে এ ঘটনা ঘটে। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ কয়েকজন আহত হয়েছেন। যদিও তা ‘সামান্য’ ও ‘একান্তই আভ্যন্তরীণ’ বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জানা গেছে, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেলে আসন্ন জেলা পরিষদের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান, সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রশান্ত কুমার রায়সহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার সময় সভা পরিচালনা করছিলেন জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।

জানা গেছে, সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্যের পর মূল দলের সাংগঠনিক সম্পাদকদের বক্তব্যের জন্য ডাকা হয়। এ সময় দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন সম্পাদকমণ্ডলীর কাউকে বক্তব্যের জন্য না ডাকার কারণ জানতে চাইলে নজরুল ইসলাম খানের সঙ্গে বাদানুবাদ হয়। একপর্যায়ে নজরুল ইসলাম খানের ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামিও সুজনের সঙ্গে তর্কে লিপ্ত হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এর ফলে সভাটি পণ্ড হয়ে যায়।

হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়িতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নূর খান মিঠু বলেন, ‘সামান্য আঘাত লেগেছে। সভার ঘটনা নিয়ে পার্টি অফিসে বসেছি। সমাধানের চেষ্টা করা হয়েছে।’

জেলা সভাপতি মতিউর রহমান খান ‘চেয়ার ছোড়াছুড়ি’কে একান্তই ‘আভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে সামান্য সমস্যা হয়েছিল। তাৎক্ষণিক তা সমাধানের চেষ্টা করা হয়েছে।’

আওয়ামী লীগ মতবিনিময় নেত্রকোনা
২২ মে ২০২৩
আজ সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
১৮ মে ২০২৩
স্বামী পরিত্যক্তা রেহেনা বেগমকে নতুন ঘর দিলেন আ.লীগনেতা
১৭ মে ২০২৩
যুবলীগ-ছাত্রলীগনেতা হত্যা :  আ.লীগ থেকে কাশেম জিহাদী বহিষ্কার 
১৭ মে ২০২৩
পালিয়ে যাব না—আমরা আছি, থাকব : আ.লীগের সাংগঠনিক সম্পাদক 
১২ মে ২০২৩
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণ ফের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়’
০৬ মে ২০২৩
আওয়ামী লীগের যৌথসভা আজ
২৬ এপ্রিল ২০২৩
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আ.লীগের কর্মসূচি ঘোষণা
২৪ এপ্রিল ২০২৩
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা রাজা মিয়ার ইন্তেকাল
১৫ এপ্রিল ২০২৩
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ
১৩ এপ্রিল ২০২৩
নববর্ষে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  2. সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
  3. মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
  4. আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী
  5. স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
  6. মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x