ধানমণ্ডিতে ভোট দিলেন তাপস
আজ শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। ধানমণ্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।
দুই সিটি করপোরেশন এলাকার দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ সুষ্ঠু করতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।

অনলাইন ডেস্ক