Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৩৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৪৫, ০৯ নভেম্বর ২০২০
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৩৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৪৫, ০৯ নভেম্বর ২০২০
আরও খবর
এসআলম গ্রুপের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য গ্রহণ
অবৈধ ড্রেজিংয়ের দায়ে লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ
মিটফোর্ডে সোহাগ হত্যা, সাক্ষ্য গ্রহণ ২৭ জুলাই
সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা : সাক্ষ্য দিলেন আরও দুইজন
হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে : চিফ প্রসিকিউটর

দুর্নীতির মামলায় বরিশালের সাবেক মেয়রসহ ৫ জনের কারাদণ্ড

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৩৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৪৫, ০৯ নভেম্বর ২০২০
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৭:৩৫, ০৯ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৪৫, ০৯ নভেম্বর ২০২০
রায় ঘোষণা শেষে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপিনেতা আহসান হাবিব কামালসহ পাঁচ আসামিকে আজ সোমবার কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি

দুর্নীতির মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপিনেতা আহসান হাবিব কামালসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশালের বিশেষ জজ আদালতের বিচারক মহসিন উল হক এই রায় দেন। রায়ে সাবেক মেয়র কামাল ও জাকির হোসেন নামের এক ঠিকাদারকে কারাদণ্ডের পাশাপাশি এক কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত অন্য তিনজন তৎকালীন বরিশাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক ও নুরুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী মো. আবদুস সাত্তার। রায় ঘোষণার সময় আহসান হাবিব কামালসহ সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

আহসান হাবিব কামাল সাবেক বরিশাল পৌরসভার মেয়র ছিলেন। পৌরসভা থেকে সিটি করপোরেশন গঠিত হলে তিনি দুই দফা মেয়রের দায়িত্ব পালন করেন।

মামলা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন তারিখের মধ্যে তৎকালীন বরিশাল পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দেখিয়ে টেলিফোন শিল্প সংস্থার জাল প্যাড প্রস্তুত করে ভুয়া দরপত্র সৃষ্টি করেন। সেই সঙ্গে ভুয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে চলতি হিসাব খোলেন। ওই হিসাবে টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক প্রদত্ত চারটি চেকের মাধ্যমে মোট ৩৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ১১ লাখ ৯৯ হাজার ৩৭১ টাকার রাস্তার মেরামত কাজ দেখান এবং একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবদুল বাসেত ২০০২ সালের ১১ অক্টোবর একটি মামলা করেন। ২০১১ সালের ১৯ জুলাই উপপরিচালক আবদুল বাসেত ও সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর সঠিক বিচার পাননি বলে দাবি করেন আহসান হাবিব কামালের আইনজীবী মজিবর রহমান নান্টু। চেকে সই ও আনুষঙ্গিক দাপ্তরিক দায়িত্বে থাকা পৌরসভার তৎকালীন মুখ্য নির্বাহী কর্মকর্তাকে দুদক কর্তৃক আসামির তালিকা থেকে রেহাই দেওয়ার বিষয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানার জন্যে দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মাসুদুল হক খানের সঙ্গে যোগাযোগ করা হলে টেলিভিশনের সামনে কোনো বক্তব্য দিতে তিনি রাজি হননি।

সর্বাধিক পঠিত
  1. পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
  2. ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
  3. সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
  4. ট্রলি-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত
  5. ১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
  6. বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x