দিনাজপুরে আইনজীবীদের আদালত বর্জন
দিনাজপুরে আদালত বর্জন বিষয়ে সংবাদ সম্মেলন করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ছবি : এনটিভি
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসিফ মাহমুদের স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আদালত বর্জন করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। এজন্য ১৭৪ জন সদস্যের স্বাক্ষরিত এক অভিযোগপত্র সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলামের কাছে দিয়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতির কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়। সভায় আগামী ৩১ডিসেম্বর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ এবং তাঁর অধীনস্ত সব আদালত বর্জন সিদ্ধান্ত হয়। সেইসঙ্গে আলটিমেটাম দেওয়া হয় যে আগামী সাত দিনের মধ্যে আসিফ মাহমুদকে বদলি করা না হলে তাঁরসহ জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে সব আদালত বর্জন অব্যাহত থাকবে।
এ সময় সংবাদ সম্মেলন করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
এছাড়া আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফারুক হোসেন, দিনাজপুর