Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ০৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৯, ০৩ নভেম্বর ২০২১
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ০৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৯, ০৩ নভেম্বর ২০২১
আরও খবর
রাজশাহীতে ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার
জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার
পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের
সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

ঢাবি ছাত্রীকে ধর্ষণ : ভিপি নূরসহ পাঁচজনকে অব্যাহতি

আদালত প্রতিবেদক
১৭:৫৫, ০৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৯, ০৩ নভেম্বর ২০২১
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ০৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৯, ০৩ নভেম্বর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। ফাইল ছবি

এক ছাত্রীর করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। একমাত্র আসামি হিসেবে রয়ে গেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন।

আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এই আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আকবর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পিপি আরও বলেন, ‘আজ ভিপি নূরসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এ ছাড়া আগামী ৩০ নভেম্বর এই মামলায় অভিযোগ গঠনের দিন নির্ধরাণ করেছেন আদালত।’

ভিপি নুর ছাড়া অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, মো. সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী।

গতকাল মঙ্গলবার আসামি হাসান আল মামুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ মামলার নির্ধারিত দিনে হাসান আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে জামিনের শুনানি করা হলে বিচারক নামঞ্জুর করেন।

চলতি বছরের ১৭ জুন আদালতে এই অভিযোগপত্র আসে; যেখানে শুধু হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরের দিন ২১ সেপ্টেম্বর পরস্পর যোগসাজশে অপহরণ করে ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং হেয়প্রতিপন্ন করে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ একই ব্যক্তিদের আসামি করে ডিএমপির কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন ওই ছাত্রী।

মামলার এজাহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী উল্লেখ করেন, ‘আসামি হাসান আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র। তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সুবাদে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। ২০১৮ সালের ২৯ জুলাই মামুনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় এবং পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। এর ধারাবাহিকতায় আসামির সঙ্গে আমার বিভিন্ন সময়ে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথোপকথন হয়। সেখানে আসামি আমাকে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেয়। এরই ধারাবাহিকতায় আসামি ২০২০ সালের ৩ জানুয়ারি দুপুর ২টার দিকে তার বাসা নবাবগঞ্জ বড় মসজিদ এলাকায় যেতে বলে এবং আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাসায় ধর্ষণ করে।’

এজাহারে আরও বলা হয়েছে, ‘ঘটনার পর গত বছরের ৪ জানুয়ারি আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে ওই বছরের ১২ জানুয়ারি আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মামুনের বন্ধু সোহাগের মাধ্যমে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমি ক্যাম্পাস রিপোর্টারদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে মামুন ও সোহাগ বাধা দেয়। এর আগে মামুনকে বিয়ের জন্য চাপ দিলে সে রাজি হয়, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর সে নানা টালবাহানা শুরু করে।’

উপায়ান্তর না দেখে গত বছরের ২০ জুন বিষয়টি ভিপি নুরকে মৌখিকভাবে জানাই উল্লেখ করে এজাহারে আরো বলা হয়, ‘নুর বলেন, মামুন আমার সহযোদ্ধা। তাঁর সঙ্গে বসে একটা সুব্যবস্থা করে দেব। এরপর ওই বছরের ২৪ জুন মীমাংসার আশ্বাস দিয়ে তিনি আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করতে আসেন। কিন্তু মীমাংসার বিষয়টি এড়িয়ে আমাকে এ বিষয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। আমি যদি বাড়াবাড়ি করি, তাহলে তাঁর ভক্তদের দিয়ে ফেসবুকে আমার নামে উল্টাপাল্টা পোস্ট করাবে এবং আমাকে পতিতা বলে প্রচার করবে বলে হুমকি দেয়। তাদের ছাত্র অধিকার পরিষদের ১১ লাখ সদস্যের গ্রুপে এ প্রচারণার হুমকি দেওয়া হয়। নুর আরো বলেন, তার একটি লাইভে আমার সব সম্মান চলে যাবে। ইতোমধ্যে মামলার চার নম্বর আসামি সাইফুল ইসলাম আমার নামে কুৎসা রটিয়েছে এবং ৫ ও ৬ নম্বর আসামিকে লাগিয়ে দেয় কুৎসা রটাতে। তারা মেসেঞ্জার চ্যাট গ্রুপে আমার চরিত্র নিয়ে কথা বলে মানসিকভাবে বিপর্যস্ত করাসহ সম্মিলিতভাবে চক্রান্ত করে।’

এজাহারে বাদী আরো বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের নেতা পর্যায়ের কয়েকজন বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কাজ করতে চাইলেও আসামিরা তাদের ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেয়। এরপর আমি শারীরিক-মানসিকভাবে অসুস্থ থাকায় এবং আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে বলার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় নুরুল হক নুর

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়

৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্যামিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
১৮ জানুয়ারি ২০২৬
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধনের শেষ তারিখ ২৩ জানুয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
  2. প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
  3. ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
  4. মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  5. মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
  6. ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x