Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ১১ জুলাই ২০২১
আপডেট: ২১:২৯, ১১ জুলাই ২০২১
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ১১ জুলাই ২০২১
আপডেট: ২১:২৯, ১১ জুলাই ২০২১
আরও খবর
এসআলম গ্রুপের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য গ্রহণ
অবৈধ ড্রেজিংয়ের দায়ে লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ
মিটফোর্ডে সোহাগ হত্যা, সাক্ষ্য গ্রহণ ২৭ জুলাই
সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা : সাক্ষ্য দিলেন আরও দুইজন
হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে : চিফ প্রসিকিউটর

ঠাকুরগাঁওয়ে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক তানু

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ১১ জুলাই ২০২১
আপডেট: ২১:২৯, ১১ জুলাই ২০২১
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২১:২৫, ১১ জুলাই ২০২১
আপডেট: ২১:২৯, ১১ জুলাই ২০২১
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া সাংবাদিক তানভীর হাসান তানুকে আজ রোববার অন্য আসামিদের সঙ্গে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া সাংবাদিক তানভীর হাসান তানুর জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার বিকেলে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি।

এর আগে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তানুর জামিন মঞ্জুর করেন এবং পুলিশের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নাকচ করে দেন।

গত ৫, ৬ ও ৭ জুলাই জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক যুগান্তরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীদের খাবারে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে জানানো হয়, করোনার সময়ে করোনা রোগীদের দৈনিক ৩০০ টাকা করে খাবার বরাদ্দ থাকলেও কর্তৃপক্ষ ৭০-৮০ টাকায় নিম্নমানের খাবার পরিবেশন করছেন যা ভর্তিকৃত রোগীরা অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ৯ জুলাই সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল বাদী হয়ে তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তানু জাগোনিউজ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি। মামলার অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

তবে মামলার এজাহারেই হাসপাতালে খাদ্য সরবরাহে ব্যাঘাত ঘটার কথাটি স্বীকার করে নেওয়া হয়েছে। এতে বলা হয়, লকডাউনের কারণে খাদ্য সরবরাহে দুই-এক দিন ‘সামান্য ব্যত্যয়’ হয়েছে।

জামিনে মুক্তির পরে সাংবাদিক তানভীর হাসান তানুকে জেলা প্রেসক্লাবে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : এনটিভি

আবার সংবাদটিকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর উল্লেখ করে এজাহারে এ-ও দাবি করা হয় যে, এই সংবাদ প্রকাশের উদ্দেশ্য অসৎ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীদের ভাবমূর্তি বিনষ্ট ও সুনাম ক্ষুণ্ণ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার মতো অভিযোগও আনা হয় মামলায়।

দায়ের হওয়া মামলার বিষয়ে খবর নিতে গেলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ গতকাল শনিবার রাত ৮টায় সাংবাদিক তানুকে গ্রেপ্তার করে। রাতে তানু থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিছানায় হাতকড়া লাগানো অবস্থায় তাঁকে শুয়ে থাকতে দেখা যায়। তানুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক তানুকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত করোনা পরিস্থিতি বিবেচনা ও অসুস্থতার কারণে পাঁচ হাজার টাকা মুচলেকায় তানুর জামিন মঞ্জুর করেন।

মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম, জাহাঙ্গীর আলম, এমরান হোসেন চৌধুরী, ফজলে রাব্বি বকুল ও লিয়ন।

জামিন পাওয়ার পর তানুর আইনজীবী আরিফুল ইসলাম তাঁর জামিননামা আদালতে দাখিল করেন। এরপরই আদালতের হাজতখানা থেকে সাংবাদিক তানু মুক্ত হন। পরে তাঁকে জেলা প্রেসক্লাবে নিয়ে যান সাংবাদিকেরা। সেখানে ফুলের মালা পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকেরা অবিলম্বে তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

তানভীর হাসান তানু
সর্বাধিক পঠিত
  1. পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
  2. ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
  3. সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
  4. ট্রলি-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত
  5. ১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
  6. বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x