Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪০, ২৭ মার্চ ২০২৩
আপডেট: ১৭:৪১, ২৭ মার্চ ২০২৩
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪০, ২৭ মার্চ ২০২৩
আপডেট: ১৭:৪১, ২৭ মার্চ ২০২৩
আরও খবর
মানুষ নির্বিঘ্নে ভোট দিলেও অনেক প্রশ্ন আছে : বদিউল আলম
নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে : প্রেস সচিব
ভারত-পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে, জানালেন তারেক রহমান
চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের
নেত্রকোনায় অনিয়মের অভিযোগে ভোট পুনর্গণনার দাবি

জমি দখল করে পুকুর খননের অভিযোগে সংবাদ সম্মেলন

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪০, ২৭ মার্চ ২০২৩
আপডেট: ১৭:৪১, ২৭ মার্চ ২০২৩
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৭:৪০, ২৭ মার্চ ২০২৩
আপডেট: ১৭:৪১, ২৭ মার্চ ২০২৩
নওগাঁ প্রেসক্লাবে জোরপূর্বক জমি দখল করে পুকুর খননের অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী জমির মালিক মো. আনোয়ার হোসেন। ছবি : এনটিভি

নওগাঁ শহরে জোরপূর্বক জমি দখল করে পুকুর খননের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিক মো. আনোয়ার হোসেন। আজ সোমবার (২৭ মার্চ) সকাল ১০টায় জেলা প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী জমির মালিক মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, শহরের কোমাইগাড়ি দেওয়ানপাড়া মহল্লায় পুকুর খননের এই প্রচেষ্টা চলছে। কোমাইগাড়ি মৌজায় অবস্থিত তার জমির খতিয়ান নম্বর ২১৯০, জেএল নম্বর ১২২, দাগ নম্বর ১০২৭ ও ১০২৯ । দেওয়ানপাড়ায় তিনি তাঁর শ্বশুর আব্দুস সালামের কাছ থেকে ২০০৬ সালে ৮ শতক জমি ক্রয় করে ৬ শতকের উপর বাড়ি নির্মাণ করেন। অবশিষ্ট ২ শতক জমির উপর টয়লেটের হাউজ, একটি বড় জলপাই গাছ, একটি বড় রেন্ট্রি কড়ই গাছ, একটি আমগাছ, একটি বেল গাছ, দুটি পেয়ারা গাছ, একটি মাল্টা গাছ এবং কিছু সুপারি গাছ রয়েছে। ওই জমির পাশে একই গ্রামের মো. মিজানুর রহমান মিজান, মনোয়ার হোসেন, মো. মিনহাজ হোসেন এবং ফরহাদ হোসেন একটি পুকুর খনন করার উদ্যোগ নেন। পুকুর খনন করতে তারা আনোয়ার হোসেনকে ওই দুই শতক জমি ছেড়ে দিতে বলেন এবং তাঁকে জমির বিনিময়ে পুকুরের অংশীদার হিসেবে থাকতে অনুরোধ করেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় গত ১৭ মার্চ তাঁরা ভেকু মেশিন দিয়ে জোরপূর্বক তাঁর জমি খনন এবং গাছপালা কেটে ফেলতে শুরু করেন। বাধা দিলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারপিট করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাঁর স্ত্রী দেওয়ান সেলিনা ইয়াসমিন সদর থানায় ওই দিনই অবৈধ পুকুর খনন বন্ধসহ আইনগত সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ করেন। থানা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে অপারগতা প্রকাশ করলে ১৯ মার্চ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেন তিনি। সেখানেও কোনো প্রতিকার না পেয়ে ২১ মার্চ নওগাঁর ১ নম্বর আমলি আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত ডিবি পুলিশকে মামলাটির তদন্তভার দেন। কয়েকদিন কাজ বন্ধ রাখার পর ২৬ মার্চ তাঁরা পুনরায় পুকুর খননকাজ শুরু করেছেন। নিজস্ব জমি হওয়া সত্ত্বেও তিনি তাঁর সম্পত্তি রক্ষা করতে পারছেন না। এ ব্যপারে আনোয়ার হোসেন পুলিশ প্রশাসনসহ সবার দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কিছুই করতে পারছেন না। শেষ পর্যন্ত তিনি সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন। তিনি তাঁর সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা হওয়ায় এখন বিষয়টি পুরোপুরি আদালতের এখতিয়ারে চলে গেছে। এখানে এখন পুলিশের কিছু করার নেই।

সংবাদ সম্মেলন
২৮ অক্টোবর ২০২৪
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার
১০ অক্টোবর ২০২৪
সাময়িক বরখাস্ত পুলিশ সুপারের অভিযোগ স্ত্রী-কন্যার
১৫ সেপ্টেম্বর ২০২৪
বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা
০৯ সেপ্টেম্বর ২০২৪
যুবদলের ২ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছাত্র-জনতার
০৩ সেপ্টেম্বর ২০২৪
আয়নাঘরের লোমহর্ষক বর্ণনা দিলেন আমান আযমী
৩১ আগস্ট ২০২৪
সব ক্যাডারের মধ্যে সমতা দাবি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের
০৯ আগস্ট ২০২৪
জনগণের প্রয়োজনেই ফিরে আসা : তেজগাঁও থানার ওসি মহসীন
০১ জুলাই ২০২৪
দুর্নীতিবাজদের কোনো সহানুভূতি নয় : মন্ত্রিপরিষদ সচিব
২০ মে ২০২৪
আইডিইবির দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা
১৫ মে ২০২৪
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কবিরাজ রেখা রানী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  2. আরাকান আর্মির হাতে আটক ৩ কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি
  3. দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  4. রেশনিং পদ্ধতিতে রোববার থেকে জ্বালানি তেল বিক্রি : প্রতিমন্ত্রী
  5. জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিলো সরকার
  6. সিরাজদীখানে রেললাইনের রেলিং চুরির সময় পিকআপসহ আটক ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x