Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
২২:৫৫, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ২২:৫৬, ১৯ আগস্ট ২০২১
নাসির আহমেদ, গাজীপুর
২২:৫৫, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ২২:৫৬, ১৯ আগস্ট ২০২১
আরও খবর
ঈদের দিন কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী গ্রেপ্তার
গাজীপুরের সাফারি পার্কে উপচেপড়া ভিড়
বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ঘরমুখো মানুষের

ছেলে নিহতের কারণ জানতে গিয়ে পোশাককর্মী খুন, আসামি গ্রেপ্তার

নাসির আহমেদ, গাজীপুর
২২:৫৫, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ২২:৫৬, ১৯ আগস্ট ২০২১
নাসির আহমেদ, গাজীপুর
২২:৫৫, ১৯ আগস্ট ২০২১
আপডেট: ২২:৫৬, ১৯ আগস্ট ২০২১
আসাদুল ইসলামকে খুনের অভিযোগে দায়েরকৃত মামলার বাদী তাঁর স্ত্রী শেফালী বেগমের আহাজারি ও নিহত আসাদুলের মরদেহ। ছবি : এনটিভি   

গাজীপুরে ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের মারধরে পোশাককর্মী আসাদুল ইসলাম নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গতকাল বুধবার রাতে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। পরে রাতেই আসামি আলমগীর নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন গাজীপুর মহানগরীর বাহাদুরপুর তুলসীভিটা এলাকার মোজাম্মেল (৩৫), একই এলাকার আলমগীর (৩২), রুবেল (৩০), মান্নান (৩৫) এবং বাবু (২৮)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদরের বাহাদুরপুর তুলসীভিটা এলাকায় সপরিবারে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন আসাদুল। গত ৩ আগস্ট বেলা ১১টার দিকে তুরাগ নদে মাছ ধরার কথা বলে তাঁর ছেলে নয়নকে (১২) বাড়ি থেকে ডেকে নেয় আঙ্গুটিয়াচালা এলাকার প্রতিবেশী সেজু (২৪), আনন্দ (২২), বাবলু (৪০) ও শাহীনসহ (২০) কয়েক যুবক।

পরে নয়নের সঙ্গে থাকা এসব যুবক জানান, নৌকা থেকে নদে পড়ে নিখোঁজ হয় নয়ন। এদিন সন্ধ্যায় নদী থেকে নয়নের লাশ উদ্ধার করে স্থানীয়রা। তবে এ ব্যাপারে নিহতের বাবা আসাদুল মৌখিক অভিযোগ আনেন, নয়নকে নৌকা থেকে নদীতে ফেলে খুন করা হয়েছে।

নয়নের লাশ গ্রামের বাড়িতে দাফন শেষে ৮ আগস্ট গাজীপুর ফিরে আসেন নয়নের বাবা আসাদুল ইসলাম। ফিরে এসে তিনি ওই চারজনের (নয়ন যাদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল) বাড়িতে গিয়ে নয়নের মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে চান। এ সময় মামলার আসামিরা ওই চারজনের পক্ষ হয়ে নয়নের মৃত্যুর ব্যাপারে পরে কথা বলবে বলে জানায়। তারা বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ করতে থাকে।

এ নিয়ে গত সোমবার বিকেলে বৈঠকের আয়োজন করা হয়। এদিন আসাদুল ইসলামের প্রতিপক্ষের লোকজন উপস্থিত না থাকায় সালিশ অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে গতকাল বুধবার ফের সালিশের তারিখ নির্ধারিত হয়। 

গতকাল সকালে নয়নের মৃত্যুর ব্যাপারে কথা বলতে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে আসাদুল ইসলাম স্থানীয় ইলিয়াসের বাড়িতে যান। এ বিষয় নিয়ে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে যায়। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আসামি মোজাম্মেল, আলমগীর, রুবেল, মান্নান ও নয়নের বাবা আসাদুলের ওপর আক্রমণ করে। তারা আসাদুলকে অনবরত মারধর করে এবং বুকে লাথি মারে। পরে আসাদুলকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে বুধবার রাতে পাঁচজনের নামে সদর থানায় মামলা করেন। পুলিশ রাতেই মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুন গ্রেপ্তার গাজীপুর

সংশ্লিষ্ট সংবাদ: খুন

১৭ এপ্রিল ২০২৬
খুলনার ফুলতলায় ছুরিকাঘাতে যুবক খুন
২৪ মার্চ ২০২৬
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভৈরবে কিশোর খুন
২৬ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলছাত্রী খুন : রক্তমাখা চাকুসহ আসামি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লীগ প্রশ্নে এখন যা চলছে, তা দুই বড় দলের ইনসিকিউরিটি : মাহফুজ আলম
  2. প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম
  3. ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  4. শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  5. তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, ভোলায় দাফন কাল
  6. কক্সবাজার সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x