Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২৫, ১৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ০৯:৩০, ১৮ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২৫, ১৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ০৯:৩০, ১৮ ডিসেম্বর ২০২১
আরও খবর
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল
১ কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা সরকারের : প্রতিমন্ত্রী নুর
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রতিমন্ত্রী
ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক
আন্তর্জাতিক অভিবাসী দিবস

চলতি অর্থবছরে ৭ থেকে ৮ লাখ লোকের বিদেশে কর্মসংস্থানের ব্যাপারে আশাবাদী প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২৫, ১৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ০৯:৩০, ১৮ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২৫, ১৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ০৯:৩০, ১৮ ডিসেম্বর ২০২১
‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

আজ (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ বছরের আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষ্যে গতকাল দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের জন্য সহজ শর্তে ৩৫০ কোটি টাকা ঋণ প্রদান করা এবং বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, দেশে-বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের আর্থসামাজিক রি-ইন্ট্রিগ্রেশনসহ সামগ্রিক সুরক্ষা, বিদ্যমান শ্রমবাজার ধরে রাখা, নতুন শ্রমবাজার অনুসন্ধান করা, বন্ধ শ্রমবাজার উন্মুক্তকরণসহ করোনাত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির বিষয়ে সরকার প্রাধান্য দিয়েছে।

ইমরান আহমদ আরও বলেন, করোনা মহামারিকালে বিদেশফেরত কর্মীদের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ৪২৭ কোটি টাকা ব্যয়ে একটি রি-ইন্টিগ্রেশন প্রকল্প, সৌদি আরবগামী নতুন-পুরাতন অভিবাসী কর্মীদের সৌদি আরবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের খরচ বাবদ মাথাপিছু ২৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান, বিদেশে গমনেচ্ছু কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে গন্তব্য দেশের অনুমোদিত কোভিড টিকা প্রদান, বিদেশে প্রত্যাগত কর্মীদের সমস্যার সমাধানকল্পে ‘কুইক রেসপন্স’ টিম গঠন এবং সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের র‌্যাপিড পিসিআর টেস্ট ফি পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশফেরত নারী কর্মীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রণোদনা প্রদান, প্রবাসী কর্মীর প্রতিবন্ধী ও মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, ঢাকার ভাটারায় প্রবাসী কর্মীদের জন্য বঙ্গবন্ধু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ এবং ঢাকার বিমানবন্দরের নিকটবর্তী স্থানে প্রবাসী কর্মীদের জন্য একটি সাপোর্ট সেন্টার স্থাপন করা হচ্ছে।

বিশ্বব্যাপী অভিবাসী ও তার পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’—স্লোগানকে প্রাধান্য দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সঙ্গে উদ্‌যাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য সরকার ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনন্সটিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে।

এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে ১০০টি উপজেলায় ১০০টি টিটিসি নির্মানের লক্ষ্যে ডিপিপি প্রণয়ন করা হয়েছে। অব্যাহত প্রচেষ্টার ফলে মালয়েশিয়া শ্রমবাজারটি পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। খুব শিগগির দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এ ছাড়া সম্প্রতি গ্রিসের সঙ্গে বাংলাদেশের একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে।

অনুরূপভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সাথেও কর্মী প্রেরণ বিষয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস, মালয়েশিয়ার সারওয়াক প্রভৃতি দেশে কর্মী পাঠানো শুরু হয়েছে।

ইমরান আহমদ বলেন, বিশ্বব্যাপী কোভিড মহামারি এবং অর্থনৈতিক মন্দার কারণে অন্যান্য খাতের মতো বৈদেশিক কর্মসংস্থান খাতেও প্রভাব পড়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসেই আড়াই লক্ষাধিক কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে গত নভেম্বরে এক লাখ দুই হাজার ৮৬৩ জন কর্মী বিদেশে গেছেন। কর্মী গমনের এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে সাত থেকে আট লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হবে বলে ইমরান আহমদ জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সংবাদ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
২৯ জানুয়ারি ২০২৫
সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার : আসিফ নজরুল
২২ নভেম্বর ২০২৪
পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাতের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে ২০ অঞ্চলে
  2. একনেকে ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
  3. পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল
  4. কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
  5. ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
  6. স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন : তথ্য উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x