Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২১
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
ড্রাম ট্রাক ও ট্রেনের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
হরিণ শিকারে গিয়ে নিজের সঙ্গীর গুলিতে শিকারি নিহত
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: তথ্য প্রতিমন্ত্রী
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
চট্টগ্রামে বাসচাপায় বাবা-ছেলে নিহত

চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২১
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২১
আইনজীবীদের নিয়ে মিথ্যাচার ও এখতিয়ার বহির্ভূত কাজের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানকে প্রত্যাহার এবং তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

চট্টগ্রামে আইনজীবীদের নিয়ে মিথ্যাচার ও এখতিয়ার বহির্ভূত কাজের জন্য জেলা প্রশাসক মমিনুর রহমানকে প্রত্যাহার ও তাকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে আইনজীবী সমিতি। আজ রোববার সকালে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

পরীর পাহাড়ে আইনজীবী সমিতির ভবন সিডিএ অনুমোদিত বৈধ ভবন দাবি করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় সমিতির সভাপতি মো. এনামুল হক, বার কাউন্সিল এডহক কমিটির সদস্য মুজিবুল হক, সাবেক সভাপতি আনোয়ারুল হক, অ্যাডবোকেট বদরুল আনোয়ারসহ শীর্ষ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আইনজীবীদের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন একটি ভবন নির্মাণ করতে গেলে জেলা প্রশাসক মমিনুর রহমান প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পত্র দিয়ে আইনজীবীদের ভবনে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ না দিতে জেলা প্রশাসক যে পত্র দিয়েছেন—তা তার এখতিয়ার বহির্ভূত কাজ বলেও দাবি করেন তারা। এ ছাড়া কোর্ট বিল্ডিংয়ের চতুর্দিকে যেসব অবৈধ স্থাপনা দোকান, খাবার হোটেল রয়েছে, তা জেলা প্রশাসনের লিজ দেওয়া এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভাড়া দিয়েছেন বলে দাবি করা হয়।

এ ছাড়া সর্বসাধারণের ব্যবহার্য জায়গায় ঘেরাও দিয়ে তাদের নিজেদের পার্কিং কাজে বাধা দেওয়ার কারণে নানা ষড়যন্ত্র শুরু করা হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবীরা। পরীর পাহাড়ে আইনজীবীদের ভবন থাকবে না—এ সংক্রান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য জেলা প্রশাসনের একটি প্রস্তাবনা পাঠানোকে কেন্দ্র করে সৃষ্ট সংকট আইনিভাবে মোকাবিলা করা হবে বলেও জানান আইনজীবীরা।

এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পদক এ এইচ এম জিয়া উদ্দীন বলেন, আমরা মনে করি, ডিসি সাহেব যে কর্মকাণ্ডগুলো করেছেন—সেটি তার জঘন্য মিথ্যচার। তিনি তার এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন, ন্যক্কারজনক কাজ করেছেন। অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমি মনে করি, তিনি আইনজীবী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করেছেন। এ জন্য আমি মনে করি, আইনজীবী সমিতি এবং আইনজীবীদের কাছে তার ক্ষমা চাওয়া দরকার।

মমিনুর রহমান চট্টগ্রাম
সর্বাধিক পঠিত
  1. আসামি সোহেল ও স্বপ্নার ন্যায়বিচার হয়েছে : রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী
  2. ড্রাম ট্রাক ও ট্রেনের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
  3. রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
  4. মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
  5. শিশু রামিসা হত্যায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
  6. পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x