Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:২০, ২৭ আগস্ট ২০২২
আপডেট: ২৩:০৩, ২৭ আগস্ট ২০২২
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:২০, ২৭ আগস্ট ২০২২
আপডেট: ২৩:০৩, ২৭ আগস্ট ২০২২
আরও খবর
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা 
শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
স্ত্রীসহ শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা
শামীম ওসমানের পূর্বাচল ও উত্তরার প্লট জব্দের নির্দেশ
শামীম ওসমান পরিবারের জালিয়াতি তদন্ত করতে হাইকোর্টের নির্দেশ

খেলা হবে, আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন : শামীম ওসমান

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:২০, ২৭ আগস্ট ২০২২
আপডেট: ২৩:০৩, ২৭ আগস্ট ২০২২
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ
২২:২০, ২৭ আগস্ট ২০২২
আপডেট: ২৩:০৩, ২৭ আগস্ট ২০২২

বিএনপিকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ২০২৪ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা খেলবেন? কার সাথে খেলবেন। দেখেন রাজপথ কার দখলে। আপনারা ধ্বংস করবেন, আমরা সৃষ্টি করব। আমরা খেলব জঙ্গিবাদের বিরুদ্ধে, জামায়াত-বিএনপির বিরুদ্ধে। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে খেলব। খালেদা জিয়ার জন্য আমার মায়া হয়। তিনি অসুস্থ, তাঁর জন্য আমি দোয়া করছি।

শনিবার বিকেলে নগরীর দুই নম্বর গেট বঙ্গবন্ধু সড়কের ওপর এক জনসভায় তিনি বক্তব্য দেন। শামীম ওসমানের নিজের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা চন্দন শীল।

তিনি আরও বলেন, যদি লড়াই হয় ৭১ এর মতো আবারও আমরা জেগে উঠব। মুক্তিযোদ্ধার সন্তানেরা লড়বে। যারা অশুভ খেলার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। নারায়ণগঞ্জের মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি।

শামীম ওসমান আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। আমাদের পূর্ব পুরুষেরা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন দেশ আবারও বিপদে, রক্ত তো আমাদের দিতেই হবে। গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জে বিএনপিসহ অনেক সুশীল বলছেন, নারায়ণগঞ্জের রাজপথ দখল করতে হবে। এখন দেখেন, এই নারায়ণগঞ্জের রাজপথ কার দখলে। নারায়ণগঞ্জের রাজপথ শেখ হাসিনার দখলে।

শামীম ওসমান বলেন, মির্জা ফখরুল সাহেবরা হেসে হেসে বলেন, আওয়ামী লীগের কপালে নাকি শনি আছে। কেন? বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হবে। আরে বাংলাদেশ দেউলিয়া হলে আপনাদের খুশি হওয়ার তো কোনো কারণ নাই। এই বিষয়ে তারাই খুশি হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। যারা ১৫ আগস্টে জাতির পিতাকে তার পরিবারসহ নির্মমভাবে হত্যা করেছে। যারা আমাদের প্রধানমন্ত্রীকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছে। তারাই আজ দেশকে দেউলিয়া হিসেবে দেখতে চায়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আমাদের ভবিষ্যৎ না। আমাদের ভবিষ্যৎ তো ছিল বঙ্গবন্ধু। তাকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন শেখ হাসিনা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, তাকে হত্যা করে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছে। সামনে কঠিন সময় আসছে। এখন যে চক্রান্ত হচ্ছে তা শুধু আওয়ামী লীগকে হটানোর জন্য না। এই ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই দেশকে অকার্যকর ও ব্যর্থ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য।

শামীম ওসমান খেলা হবে

সংশ্লিষ্ট সংবাদ: শামীম ওসমান

১৯ জানুয়ারি ২০২৬
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা 
১৯ জানুয়ারি ২০২৬
শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
২২ জুন ২০২৫
শামীম ওসমানের পূর্বাচল ও উত্তরার প্লট জব্দের নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থানার ভেতরের পুকুর থেকে ২১৯টি গুলি উদ্ধার
  2. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
  3. মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
  4. বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
  5. মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
  6. শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x