Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
আরও খবর
রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল
৬০ প্রান্তিক জেলে পেলেন বকনা বাছুর
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ 
নড়াইলে নানা আয়োজনে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত
কালিয়ায় খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ

খাজনা দিতে পাড়ি দিতে হয় ৩০ কি.মি পথ!

এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:২০, ২৩ ডিসেম্বর ২০২১
নড়াইলের আড়পাড়া-মির্জাপুর গ্রামের কুটিরভিটা এলাকায় ভূমি অফিসের সম্ভাব্য স্থান। ছবি : এনটিভি

ইউনিয়নের এক প্রান্তে ভূমি অফিস। খাজনা পরিশোধে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় সাধারণ মানুষকে। প্রতিনিয়ত এমন দুর্ভোগের শিকার হচ্ছে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের ৩৫ হাজার মানুষ। দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী ভূমি অফিস ইউনিয়নের মধ্যস্থানে নির্মাণের দাবি করেছে।

বিছালী ইউনিয়নের চেয়ারম্যান মো. হেমায়েত হুসাইন ফারুক জনদুর্ভোগ নিরসনে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভূমি অফিস নির্মাণে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

সরেজমিনে দেখা যায়, বিছালী ইউনিয়ন জেলার শেষ প্রান্তে অবস্থিত। দক্ষিণে খুলনার ফুলতলা, পশ্চিমে যশোরের অভয়নগর, পূর্বপাশে নড়াইলের কালিয়া উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের সীমানা।  ১২টি গ্রাম নিয়ে ইউনিয়ন গঠিত। ৩৫ হাজার মানুষ এখানে বসবাস করেন। ইউনিয়নের ভূমি অফিসটি আড়পাড়া সংলগ্ন মির্জাপুর বাজারে। ভবনটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। সরকারি কাগজপত্র সংরক্ষণে রাখতে ঝুঁকি রয়েছে।

নতুন ভবন নির্মাণে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আড়পাড়া-মির্জাপুর গ্রামের কুটিরভিটা এলাকায় সাইনবোর্ড টাঙানো হয়েছে।

আড়পাড়া গ্রামের বাসিন্দা মো. সজল শেখ বলেন, ‘এক সপ্তাহ আগে নায়েব অফিসের (ভূমি অফিস) লোকজন এখানে সাইনবোর্ড লাগিয়েছে। ভূমি অফিসটির সাইনবোর্ড ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে পড়েছে। অফিসটি ইউনিয়নের মাঝখানে হলে সবার জন্য ভালো হতো।’

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. সোহেল বলেন, ‘নতুন ভূমি অফিস নির্মাণের জন্য আগের চেয়ারম্যান মো. আনিচুর রহমান আড়পাড়া-মির্জাপুর মৌজার কুটির ভিটায় সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিলে আমরা সেখানে লাগাই। এখানে ভূমি অফিস হলে ইউনিয়নের এক কোনায় হয়ে যায়। ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হলে ভালো হয়। ইউনিয়নের মধ্যবর্তী স্থান হলো চাকই-মধুরগাতি।

সদ্য সাবেক চেয়ারম্যান মো. আনিচুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

বর্তমান চেয়ারম্যান মো. হেমায়েত হুসাইন ফারুক বলেন, ‘জনদুর্ভোগের কথা ভেবে ইউনিয়নের মধ্যবর্তী স্থান চাকই-মধুরগাতি গ্রামে ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি। আশা করছি জেলা প্রশাসক মানুষের জনদুর্ভোগের বিষয়টি অনুধাবন করবেন।’

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘বিছালী ইউনিয়নের ভূমি অফিস নির্মাণে স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ভূমি অফিস ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণের জন্য নবাগত ইউপি চেয়ারম্যান মো. হেমায়েত হুসাইন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

ভূমি নড়াইল
সর্বাধিক পঠিত
  1. প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ১৪ উপজেলায়
  2. এলপি গ্যাসের দাম কমলো
  3. চিনিকলের বর্জ্যে দূষিত হ‌চ্ছে চন্দনা-বারাশিয়া নদীর পানি
  4. প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্বে
  5. ফরিদপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ
  6. গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x