Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
শুভ্র সিনহা রায়
২০:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২২
শুভ্র সিনহা রায়
২০:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২২
আরও খবর
ডাব পাড়া নিয়ে বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা
পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা
বাড়ির কেয়ারটেকারকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
চাঁদপুরে খামারশ্রমিক হত্যা, সীমান্ত থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
অটোবাইক ছিনতাই করতে বন্ধুকে হত্যা, ৪ দিন পর মাথা উদ্ধার

'কোর্টে আর আমু না, আল্লাহর কাছে বিচার দিলাম'

শুভ্র সিনহা রায়
২০:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২২
শুভ্র সিনহা রায়
২০:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২২
রাজধানীর ভাটারায় তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার হত্যা মামলার সাত বছরেও বিচার শুরু না হওয়ায় নিহত শিশুটির বাবা মো. ফারুক হোসেন আজ মঙ্গলবার সাক্ষ্য দিতে আদালতের সামনে ক্ষোভ প্রকাশ করেন। ছবি : এনটিভি

ভাটারায় তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার হত্যা মামলার সাত বছরে শুরু হয়নি বিচার। বিচারের আশায় প্রতি তারিখে আদালতে হাজির হন তাঁর বাবা মো. ফারুক হোসেন। কিন্তু দীর্ঘ দিনে বিচার শুরু না হওয়ায় ও আইনি মারপ্যাঁচে তারিখ পেছানোর ফলে ধৈর্য হারিয়ে ফেলেছেন মো. ফারুক হোসেন। 

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে এ মামলার বিচারিক কার্যক্রম ছিল। নিহত শিশুটির বাবার মো. ফারুক হোসেন আদালতে আজ সাক্ষ্য দিতে আসেন। কিন্তু সাক্ষ্য দিতে এসে বিচারক দেখতে পান মামলার অভিযোগ গঠনই হয়নি। পরে তিনি রাষ্ট্রপক্ষকে এই মামলার অভিযোগ গঠন এতদিনে কেনো হয়নি বলে জানতে চান। 

আজ নিহতের বাবা মো. ফারুক হোসেন এনটিভি অনলাইনকে বলেন, সাত বছর ধরে এই মামলার পিছনে ঘুরছি, শুধু ন্যায়বিচারের আশায়। কিন্তু আসামিপক্ষ বিভিন্নভাবে তারিখ পেছায়। এই মামলার রায় আদৌ পাব কিনা, আমি সন্ধিহান। আমি আর কোর্টে আসব না, আল্লাহর কাছে বিচার দিলাম।  ফারুক হোসেন আরও বলেন, মেয়ের কথা প্রতি দিনই মনে পরে। আমার মেয়েকে আমি ন্যায়বিচার দিতে পারলাম না। মোবাইলে মেয়ের ছবি দেখলেই, বুক ফেটে কান্না আসে। আমি এক অপদার্থ বাবা !

শিশু ফারজানা ভাটারায় সোল মাইট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ভাটারা থানার ১ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে থাকত ফারজানা। তাঁর গ্রামের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর থানার ডুমুসিয়ায়।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৫ নভেম্বর দুপুর দেড়টায় দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে সুজনটেক এলাকার জলাশয় থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে শিশু ফারজানার লাশ ছিল। বস্তাটির মুখ বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ফারজানাকে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে জলাশয়ে ফেলে দেয়। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় ফারজানার বাবা মো. ফারুক হোসেন বাদী হয়ে ভাটারা থানায় ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা করেন। মামলার পরে পুলিশ মাহাবুব হাসান, আ. ছালাম, সোহেল রানা ও সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে মুক্তি পান।  

এ বিষয়ে বাদীর আইনজীবী ফারহানা এনটিভি অনলাইনকে বলেন, মামলা দায়ের করার পরে সিআইডি, পুলিশসহ তিনটি সংস্থা এই মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে নারী ও শিশু আদালতের বিচারক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মামলা আমলে গ্রহণ করেন। সেই থেকে এই মামলায় এখনো অভিযোগ গঠন হয়নি।

ফারজানা আক্তার হত্যা
সর্বাধিক পঠিত
  1. শিক্ষকের রোষানলে একই বিষয়ে ৫ বার ফেলের অভিযোগ, মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  4. দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ
  5. মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
  6. বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x