Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১০:৪৫, ২৭ জুন ২০২১
আপডেট: ১০:৫৪, ২৭ জুন ২০২১
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১০:৪৫, ২৭ জুন ২০২১
আপডেট: ১০:৫৪, ২৭ জুন ২০২১
আরও খবর
মাদক ও আধিপত্যের জেরে জোড়া খুন
ঐতিহ্যবাহী মন্দিরে এসি উপহার দিলেন বিএনপি নেতা
কুমারখালীতে নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় জামায়াত নেতাকে অব্যাহতি
মানবতাবিরোধী অপরাধে ইনুর ৩০ বছরের কারাদণ্ড, ভোগ করবেন ১০ বছর

কুষ্টিয়ায় কোভিড রোগীর চাপ, হাসপাতালে অক্সিজেন সংকটের আশঙ্কা

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১০:৪৫, ২৭ জুন ২০২১
আপডেট: ১০:৫৪, ২৭ জুন ২০২১
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১০:৪৫, ২৭ জুন ২০২১
আপডেট: ১০:৫৪, ২৭ জুন ২০২১
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ বাড়ছে

কুষ্টিয়ার পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ শতাংশ। আর, ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় সাত দিনের কঠোর লকডাউন শেষ হচ্ছে আজ রোববার মধ্যরাতে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিন বাড়ছে। হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে চার ওয়ার্ডে ১৮৮ জন রোগী ভর্তি আছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। চাপ সামলাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের বেগ পেতে হচ্ছে। উপজেলা সদরসহ জেলার দূরদূরান্ত থেকেও করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসছে রোগী। আপাতত হাসপাতালে চিকিৎসক ও জনবল যা আছে, তা দিয়ে রোগীর চাপ সামাল দেওয়া গেলেও এভাবে যদি চাপ বাড়তে থাকে, তাহলে অতিরিক্ত লোকবল প্রয়োজন হবে।

বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে আবদুল মোমেন বলেন, যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের প্রায় প্রত্যেকেরই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে এখন করোনা ছাড়া অন্য কোনো রোগী ভর্তি করা হচ্ছে না।

তবে জেলায় অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও মানুষ কোনো কিছুই মানছে না। নানা অজুহাতে তারা শহরে প্রবেশ করার চেষ্টা করছে।

লকডাউন কার্যকর করার জন্য পুলিশ শহরের বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া গতকাল শনিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সরকারি বিধিনিষেধ না মানার কারণে ৪৯ জনকে ৪৯ হাজার ৪০০ টাকা জরিমানা করার পাশাপাশি পাঁচ জনকে স্বল্প মেয়াদে সাজা দিয়েছেন।

অস্বাভাবিক হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ায় গত ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

করোনা করোনা শনাক্ত অক্সিজেন সংকট কুষ্টিয়া

সংশ্লিষ্ট সংবাদ: করোনা :

০৬ আগস্ট ২০২১
কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
০৬ এপ্রিল ২০২১
ঝিনাইদহে লকডাউনের বিপক্ষে ব্যবসায়ীদের বিক্ষোভ
২৪ জানুয়ারি ২০২১
‘কোভিড সিরাপে’র প্রচার চালানো শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৫ দিনের পূর্বাভাসে ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  2. ৩ দিনের মধ্যে ৭ জেলায় আবারও বন্যার শঙ্কা
  3. ঠোঁটকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন উপদেষ্টা
  4. সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিমানমন্ত্রী
  5. ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  6. আগামী মাসে পরীক্ষামূলক ‘প্রবাসী কার্ড’ চালু করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x