Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৯:৩০, ১৪ জুলাই ২০২২
আপডেট: ০৯:৩৭, ১৪ জুলাই ২০২২
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৯:৩০, ১৪ জুলাই ২০২২
আপডেট: ০৯:৩৭, ১৪ জুলাই ২০২২
আরও খবর
নিখোঁজের তিনদিন পর ডোবায় মিলল পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ
একটি দলকে ক্ষমতায় আনতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
দুর্বৃত্তদের হামলায় ১০ সাংবাদিক আহত
গণতন্ত্র মানে এই নয়—যা ইচ্ছে বলব : মঈন খান
বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলা করে না : মঈন খান

কুমিল্লা থেকে নরসিংদী পর্যন্ত টানা নদী সাঁতরে আলোচনায় পল্লিচিকিৎসক

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৯:৩০, ১৪ জুলাই ২০২২
আপডেট: ০৯:৩৭, ১৪ জুলাই ২০২২
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৯:৩০, ১৪ জুলাই ২০২২
আপডেট: ০৯:৩৭, ১৪ জুলাই ২০২২
মেঘনায় সাঁতার কাটছেন বকুল সিদ্দিকী। ছবি : এনটিভি

কুমিল্লা থেকে নরসিংদী সদরের শেখ হাসিনা সেতু এলাকা পর্যন্ত টানা ১৩ ঘণ্টা নদী সাঁতরে আলোচনায় এসেছেন পল্লিচিকিৎসক বকুল সিদ্দিকী। নদীপথে ২১০ কিলোমিটার পাড়ি দিয়ে নতুন রেকর্ড করেছেন ৪২ বছর বয়সি এ পল্লিচিকিৎসক। তিনি সাঁতারে বিশ্বরেকর্ড গড়তে চান।

বুধবার কুমিল্লার হোমনা উপজেলার কোনাবাড়ী মেঘনা নদী ঘাট থেকে ভোর ৪টা এক মিনিটে সাঁতার শুরু করেন বকুল সিদ্দিকী। একই দিন বিকেল ৪টা ১০ মিনিটে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনায় শেখ হাসিনা সেতুর প্রান্তে এসে শেষ হয় তাঁর সাঁতার।

সাঁতারু এবং তাঁর সাঁতার ঘিরে মেঘনায় বিভিন্ন নৌকা ও স্পিডবোটে শত শত উৎসুক জনতা বকুল সিদ্দিকীকে দেখে উল্লাস প্রকাশ করে। নরসিংদীর সেতু প্রান্তে পৌঁছালে সাতারু বকুল সিদ্দিকীকে ফুল দিয়ে স্বাগত জানান অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি নরসিংদী জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও নরসিংদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. রিপন সরকার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সদর এমপির পক্ষে তাঁর পিএস মো. নাজমুল হাসান পিন্টু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌহিদা সরকার রুনা, আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু, হাইরমারা ইউপি চেয়ারম্যান কবির হোসেনসহ অন্যান্য অতিথি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এ সাঁতার আয়োজন করেন আওয়ামী লীগনেতা ফাহিম সিদ্দিকী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বকুলের দীর্ঘপথ সাঁতরে পাড়ি দেওয়ার বিষয়টি নরসিংদীর চরাঞ্চলের আলোকবালি ইউনিয়নসহ আশপাশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বকুলের বন্ধু আলামিন বলেন, ‘বকুল ছোটবেলা থেকেই এলাকার নামকরা সাঁতারু। তিনি সব সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হতেন। তিনি বরাবরই প্রথম হওয়ার গৌরব অর্জন করে আসছেন।’ বকুল ১৯৯৬ সালে দালালের খপ্পরে পড়ে পাড়ি জমান প্রবাসে। সে সময় থাইল্যান্ড থেকে সাগর পথে ১৮ ঘণ্টা সাঁতরে মালয়েশিয়ায় আসেন তিনি। সেই থেকে তাঁর মনোবল যেন আরও বেড়ে যায়। পরে দেশে ফিরলে বন্ধুমহল ও এলাকারবাসীর উৎসাহে বকুল সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন।

আনুষ্ঠানিকভাবে প্রথমে ২০১৯ সালে বর্ষায় ১৭ কিলোমিটার সাঁতরে এলাকায় সবার নজরে আসেন বকুল সিদ্দিকী। পরে পর্যায়ক্রমে ২০২০ সালের ২৫ আগস্ট টানা পাঁচ ঘন্টা ১০ মিনিটে ১২ কিলোমিটার নদীপথ সাঁতরে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন। এরপর ২০২১ সালের ৩ আগস্ট মেঘনা নদীতে টানা ছয় ঘণ্টায় ৪০ কিলোমিটার সাঁতার কেটেছেন তিনি। সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহেবনগর থেকে সাঁতার শুরু করে দুপুর ১২টার মধ্যে ৪০ কিলোমিটার সাঁতরে নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা ঘাটে এসে পৌঁছান।

বকুল সিদ্দিকী আলোকবালী ইউনিয়নের পল্লিচিকিৎসক সিদ্দিকুর রহমানের ছেলে।

নরসিংদী

সংশ্লিষ্ট সংবাদ: নরসিংদী

২৯ ডিসেম্বর ২০২৫
নরসিংদীর পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা ৪৬ প্রার্থীর
০৭ ডিসেম্বর ২০২৫
নরসিংদীতে তুলার গুদামে ভয়াবহ আগুন
০৬ ডিসেম্বর ২০২৫
১০ হাজার কোটি টাকার রাস্তায় টেম্পো ছাড়া কিছুই চলে না : ফাওজুল কবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
  2. জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
  3. তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
  4. জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
  5. তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
  6. ৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x