Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২২:৫০, ১২ মার্চ ২০২১
আপডেট: ২২:৫৩, ১২ মার্চ ২০২১
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২২:৫০, ১২ মার্চ ২০২১
আপডেট: ২২:৫৩, ১২ মার্চ ২০২১
আরও খবর
ভ্যানচালক মিঠু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রবাসীর বাড়ি থেকে ৫ গরু চুরির অভিযোগ
প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা
বিএনপিকর্মী মকবুল হত্যা : সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ফের রিমান্ডে
পাওনা টাকা নিয়ে বিরোধে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় বাসে আগুন, মালিক-চালকের বিরুদ্ধে মামলা

মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২২:৫০, ১২ মার্চ ২০২১
আপডেট: ২২:৫৩, ১২ মার্চ ২০২১
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২২:৫০, ১২ মার্চ ২০২১
আপডেট: ২২:৫৩, ১২ মার্চ ২০২১
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার যাত্রীবাহী বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ২১ জন আহত হয়। ছবি : ফোকাস বাংলা

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ২১ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে বাসের মালিক ও চালককে আসামি করে এই মামলা করেন।

মামলায় আসামিরা হচ্ছেন মতলব এক্সপ্রেস বাসের মালিক মো. মিজানুর রহমান। তিনি দাউদকান্দির স্ববাহন গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। মামলায় মতলব এক্সপ্রেস বাসের চালককে অজ্ঞাত দেখানো হয়েছে। আগুনে পুড়ে যাওয়া মতলব এক্সপ্রেস বাসের রেজিস্ট্রেশন নম্বর : ঢাকা-জ-১৪-০১৪৪।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার তাঁর থানার এসআই মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের অবহেলাজনিত কারণে বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও নয়জন অগ্নিদগ্ধসহ ২১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে মতলবগামী একটি যাত্রীবাহী বাস সিলিন্ডারে গ্যাস নেওয়ার পর দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাসটিতে হঠাৎ করেই আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে বাসের চালক ও সহকারী নেমে গেলেও হুড়োহুড়ির মধ্যে যাত্রীরা অগ্নিদগ্ধ ও আহত হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন দগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধসহ গুরুতর আহত হন অন্তত ২০ জন। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে অন্য যাত্রীদের উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়। বাসটিতে ২৫/৩০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দির তিনপাড়া গ্রামের আহমদ উল্লাহর ছেলে রফিকুল ইসলাম (৭৫) ও বনুয়াকান্দির সাইফুল ইসলামের সাড়ে তিন বছর বয়সী শিশু সাফিন। নিহত শিশু সাফিন তার দাদির সঙ্গে একটি দাওয়াতে অংশ নেওয়ার জন্য মতলবে যাচ্ছিল।

পরে নিহত দুইজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সর্বাধিক পঠিত
  1. হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যাওয়ার পর যা ঘটল
  2. খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা
  4. আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
  5. নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
  6. রাতে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x