কুমিল্লায় পাঁচ ট্রাক অবৈধ কাঠ জব্দ
কুমিল্লা বনবিভাগের সুয়াগাজী ফরেস্ট চেকপোস্ট এলাকা থেকে জব্দকৃত ট্রাকভর্তি কাঠ। ছবি : এনটিভি
কুমিল্লা বন বিভাগের আওতাধীন সুয়াগাজী ফরেস্ট চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক ও কাভার্ডভ্যান ভর্তি বিপুল কাঠ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকা থেকে অবৈধ এ কাঠগুলো জব্দ করে বনবিভাগ।
কুমিল্লা বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা নূরুল কবির বলেন, ‘সুয়াগাজী স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়। জব্দকৃত কাঠের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। কাঠগুলো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে অবৈধভাবে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছিল।’
এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। জব্দকৃত কাঠগুলো কুমিল্লা বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে বলে জানানা ওই বন কর্মকর্তা।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা