Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:০০, ১২ জুন ২০২০
আপডেট: ১৮:০১, ১২ জুন ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:০০, ১২ জুন ২০২০
আপডেট: ১৮:০১, ১২ জুন ২০২০
আরও খবর
ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, ভিড় বেড়েছে বরিশাল লঞ্চঘাটে
আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

কিডনি রোগে মৃত নারীর দাফনে স্থানীয়দের বাধা, এগিয়ে এল পুলিশ

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:০০, ১২ জুন ২০২০
আপডেট: ১৮:০১, ১২ জুন ২০২০
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
১৮:০০, ১২ জুন ২০২০
আপডেট: ১৮:০১, ১২ জুন ২০২০
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা আতঙ্কে কিডনি রোগে মারা যাওয়া নারীর লাশ অবশেষে পুলিশ সদস্যরা দাফন করেন। ছবি : এনটিভি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কিডনি রোগে মারা যাওয়া আফরোজা বেগমের (৪০) লাশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে দাফন করা হয়েছে। ওই নারীর মৃত্যুর পর তাঁকে দাফনে এগিয়ে আসেননি স্বজনরা। বাধা হয়ে দাড়ায় স্থানীয়রাও। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বলুগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আফরোজা বেগম উপজেলার বলুগ্রামের খলিরুর রহমানের মেয়ে। তাঁর শ্বশুরবাড়ি সাতক্ষীরায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘আফরোজা বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি শ্বশুরবাড়ি সাতক্ষীরা থেকে উপজেলার বলুগ্রামে বাবার বাড়িতে আসেন। এদিন বিকেলে তিনি মারা যান। করোনায় আফরোজা মারা যেতে পারে এ আতংকে স্বজনরা কেউ তাঁকে দাফন করতে এগিয়ে আসেনি। এছাড়া স্থানীয়দের বিরুদ্ধে লাশ দাফনে বাঁধা দেওয়ার অভিযোগ আমাদের কাছে আসে। খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানাজা শেষে ওই নারীর লাশ দাফন করে। দাফনে ওই নারীর স্বামী ও ভাই অংশ নেন। এজন্য আমি এএসআই আসাদুজ্জামান ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।’

এএসআই আসাদুজ্জামান বলেন, ‘এটি আমাদের দায়িত্ব। তাই গ্রামবাসীকে বুঝিয়ে কবর খনন করা হয়। তারপর মসজিদের ইমামকে ডেকে জানাজা পড়িয়ে লাশ দাফন করা হয়। এ কাজে পুলিশ ও পরিবারের দুই সদস্য অংশ নেয়।’

নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের একজন বলেন, ‘করোনায় মারা গেছে এ আতঙ্কে স্বজনরা লাশ দাফনে এগিয়ে আসেনি। তারপর লাশ দাফনে ও জানাজায় স্থানীয়রা বাধা দেয়। ফলে আফরোজার বাবার বাড়ির লোকজন বিপাকে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে ওই পরিবারের দুই সদস্যের সহযোগিতায় লাশ দাফন করে। তারা না এলে লাশ পড়ে থাকত।’

সর্বাধিক পঠিত
  1. বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
  2. প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি : আক্তারুজ্জামান বাচ্চু
  3. এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভীর দাফন সম্পন্ন
  4. সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যা বলল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. তিন দিনে ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএনসিসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x