Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক হোসেন, দিনাজপুর
১৯:০০, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৯:০১, ২০ আগস্ট ২০২০
ফারুক হোসেন, দিনাজপুর
১৯:০০, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৯:০১, ২০ আগস্ট ২০২০
আরও খবর
বোতল কুড়িয়ে সংসার চালানো দম্পতির দায়িত্ব নিলেন যুবদলনেতা
 সিদ্ধিরগঞ্জের তিন ভূমি কর্মকর্তাকে বদলি
তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
নারী চালক দিয়ে বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির
গভর্নর মোস্তাকুরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

কালভার্টের মুখ বন্ধ, দিনাজপুরে তলিয়ে গেছে আমন ধানের চারা

ফারুক হোসেন, দিনাজপুর
১৯:০০, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৯:০১, ২০ আগস্ট ২০২০
ফারুক হোসেন, দিনাজপুর
১৯:০০, ২০ আগস্ট ২০২০
আপডেট: ১৯:০১, ২০ আগস্ট ২০২০
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় লক্ষ্মীপুর-বাসুদেবপুর গ্রামে তলিয়ে গেছে প্রায় ৩০০ একর জমির আমন ধানের চারা। ছবি : এনটিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর- বাসুদেবপুর গ্রামের প্রায় ৩০০ একর জমির আমন ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকার স্থানীয় কৃষকরা পানি নিষ্কাশনের সুব্যবস্থার জন্য একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করেছে।

জানা গেছে, একটি কালভার্ট থাকলেও সেটির মুখের দুই দিকে অপরিকল্পিতভাবে পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ময়লার স্তূপ তৈরি করে রাখায় কালভার্টের ভেতর দিয়ে পানি যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই আবাদি জমি প্লাবিত হয়ে যায়। ফলে জমি থাকা সত্ত্বেও অনেকে আমন ধান আবাদ করতে না পেরে ক্ষতির মুখে পড়েছে।

ওই কালভার্টের দুই দিকে তৈরি করা বাড়ির মালিকরা অপরিকল্পিতভাবে ময়লা ফেলে রাখায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকার প্রায় ৩০০ একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ২০টিরও বেশি পুকুর প্লাবিত হয়েছে।

ওই গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘আমি গতবার আমন মৌসুমে চার একর জমিতে ধান লাগিয়েছিলাম। ধান পেয়েছি মাত্র ১৬ মণ। অল্প বৃষ্টিতেই পানি জমে থাকায় আমন ধান লাগালেও তা বেশির ভাগ সময় ডুবে থাকে। এতে শুধু একবার না অনেকবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’

লক্ষ্মীপুর গ্রামের কৃষক বাবলু হোসেন, সিদ্দিকুর রহমান, আবুল হোসেন সরকার, নজুর হোসেনসহ আরো অনেকে জানান, তাঁরা তাঁদের বাপ-দাদার আমল থেকে থেকে দেখে আসছেন এই কালভার্ট দিয়ে বর্ষা মৌসুমের সব পানি বের হয়ে যায়। কিন্তু বছর কয়েক আগে এখানে অপরিকল্পিতভাবে নতুন পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। দুই দিকে মাটি দিয়ে ভরাট করায় কালভার্ট দিয়ে পানি যাওয়ার রাস্তা সংকোচিত হয়েছে। ফলে এই এলাকায় বর্ষা মৌসুমে প্রায় ৩০০ একর ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকছে। এতে আর্থিকভাবে সবাই ক্ষতির শিকার হচ্ছেন।

এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকা বলেন, ‘বিষয়টি আমি জেনেছি, জায়গাটি একবার পরিদর্শন করে কালভার্ট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করে দিয়েছিলাম। তবে শিগগিরই এর একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।’

সর্বাধিক পঠিত
  1. জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
  2. কুপিয়ে ও গুলি করে শ্রমিকদল নেতাকে হত্যা
  3. অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক ৪
  4. রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
  5. তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার
  6. দ্বিগুণ দামে পোশাক বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x