Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৬:৩০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৬:৩৫, ৩০ জুন ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৬:৩০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৬:৩৫, ৩০ জুন ২০২১
আরও খবর
২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় শেবাচিমে রোগীর মৃত্যু
মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ: মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ ট্রাম্পের
আসলে আইডল বলে কিছু হয় না : মাশরাফীর স্ত্রী
বায়ুদূষণের মাত্রা ঝুঁকিপূর্ণ হলে মাস্ক পরার পরামর্শ পরিবেশ অধিদপ্তরের

করোনা সংক্রমণ রোধে এবার মাশরাফীর ব্যতিক্রমী উদ্যোগ

এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৬:৩০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৬:৩৫, ৩০ জুন ২০২১
এম. মুনীর চৌধুরী, নড়াইল
১৬:৩০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৬:৩৫, ৩০ জুন ২০২১
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে আজ বুধবার বেলা ১১টার দিকে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ছবি : এনটিভি

করোনা সংক্রমণ প্রতিরোধে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি তাঁর নিজস্ব তহবিল থেকে নড়াইল ও লোহাগড়া শহরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করলেন। এই বুথ থেকে যেকোনো মানুষ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাত স্যানিটাইজ এবং ফ্রি সার্জিক্যাল মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে ছয়টি বুথ স্থাপন করা হয়। এসব বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু এবং মাশরাফীর বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইচ-চেয়ারম্যান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কর্মকর্তা কাজী হাফিজুর রহমান, হায়দার আপন প্রমুখ।

শহরে করোনা প্রতিরোধক বুথগুলি হলো রূপগঞ্জ বাসস্ট্যান্ড, নড়াইল প্রেসক্লাব চত্বর, সদর হাসপাতালের সামনে, পুরাতন বাস টার্মিনালের সামনে, নড়াইল চৌরাস্তা এবং আদালত চত্বর। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার লোহাগড়া শহরের চারটি স্থানে এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হবে।

বৈশ্বিক করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই মাশরাফী ব্যক্তিগত তহবিল থেকে করোনায় আক্রান্ত রোগীদের সেবার জন্য নড়াইলে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ, করোনাযোদ্ধাসহ তিন হাজারের বেশি করোনা সুরক্ষাসামগ্রী দিয়েছেন। সাত হাজার কর্মহীন মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছেন। গ্রামে গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন।

করোনা প্রতিরোধে জীবাণুনাশক কক্ষ এবং ডক্টরস চেম্বার নির্মাণ করেছেন। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু হয়েছে এবং সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ পাশ হয়েছে।

জেলার করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জন্য এখনও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবার ব্যবস্থা চালু রেখেছেন।

করোনা প্রতিরোধক বুথ স্যানিটাইজার মাস্ক মাশরাফী
সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x