করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬৯
করোনার নমুনা পরীক্ষার প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আরও ৬৯ জনের করোনা আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন। ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৬৬১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক