Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
০৯:৪৫, ২৭ মে ২০২১
আপডেট: ০৯:৪৯, ২৭ মে ২০২১
কাজল বরণ দাস, পটুয়াখালী
০৯:৪৫, ২৭ মে ২০২১
আপডেট: ০৯:৪৯, ২৭ মে ২০২১
আরও খবর
‘জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে ভেসে’ লোকালয়ে অজগর
ওড়িশা উপকূলজুড়ে ইয়াসের তাণ্ডব
ঘূর্ণিঝড় আসবে-যাবে, উপকূল পড়ে রবে!

‘ইয়াস’ ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ার, নিম্নাঞ্চল প্লাবিত

কাজল বরণ দাস, পটুয়াখালী
০৯:৪৫, ২৭ মে ২০২১
আপডেট: ০৯:৪৯, ২৭ মে ২০২১
কাজল বরণ দাস, পটুয়াখালী
০৯:৪৫, ২৭ মে ২০২১
আপডেট: ০৯:৪৯, ২৭ মে ২০২১
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর বাউফল উপজেলার বেশিরভাগ ইউনিয়নের নিম্নাঞ্চল ও মধ্যাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর বাউফল উপজেলার বেশিরভাগ ইউনিয়নের নিম্নাঞ্চল ও মধ্যাঞ্চল ছয় থেকে আট ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানির তোড়ে ভেঙে গেছে কয়েকশ কাঁচা-পাকা রাস্তা। তলিয়ে গেছে অনেক মাছের ঘের ও পুকুর। ক্ষতি হয়েছে রবিশস্যেরও। এর ফলে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার নিম্নআয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

সরজমিনে বাউফলের চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, কালাইয়া, কাছিপাড়া, কনকদিয়া ও বগা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ও পূর্ণিমার প্রভাবে তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ছয় থেকে আট ফুট ফুঁসে উঠেছে। এর প্রভাবে চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রায় সব এলাকাই ছয় থেকে আট ফুট পানির নিচে তলিয়ে গেছে।

কালাইয়া ইউনিয়নের চরকালাইয়া ও শৌলা এলাকার নিম্নাঞ্চল পাঁচ থেকে ছয় ফুট পানির নিচে তলিয়ে গেছে। কেশবপুর ইউনিয়নের চরমমিনপুর প্রায় আট ফুট পানির নিচে তলিয়ে গেছে। ওই ইউনিয়নের কালামিয়ার বাজার থেকে মমিনপুর ও হাজিরহাট বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার কাঁচা-পাকা রাস্তার প্রায় ২৫টি স্থান ভেঙে গ্রামের জনবসতিতে পানি ঢুকে পড়েছে। পানিতে প্রায় দুই শতাধিক পুকুর ও শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে।

নাজিরপুর ইউনিয়নের নিমদি এলাকার লঞ্চঘাটের পন্টুন পানির তোড়ে মাঝ নদীতে রয়েছে। ধুলিয়া ইউনিয়নের চরবাসুদেবপাশা, কাছিপাড়ার চরপাকডাল, বগার বালিয়া এলাকা লোহালিয়া ও তেঁতুলিয়া নদীর ফুঁসে ওঠা পানিতে ছয় থেকে সাত ফুট তলিয়ে গেছে।

প্লাবিত এলাকার প্রায় সব পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। ফলে মাছ চাষিরা লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া পানির তোড়ে ক্ষতি হয়েছে মুগ, মসুর, মরিচ ও তিল-তিসিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর বেশিরভাগ অংশেই বেড়িবাঁধ নেই। যতটুকু আছে সেটুকুও মেরামতের অভাবে ভগ্নদশা হয়ে রয়েছে।

এদিকে, ২০২০-২১ অর্থবছরে যে সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, তার বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। বিনষ্ট হয়েছে কেশবপুরের গুচ্ছগ্রাম।

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান হিমু জানিয়েছেন, বেশিরভাগ রবিশস্য উঠে গেছে। তবে এখনও মাঠে বেশকিছু রবিশস্য রয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব এখনি বলা যাচ্ছে না। আমাদের লোক মাঠে রয়েছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘আমরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।’

উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রয়োজন হলেই আমরা মাঠে নেমে পড়ব।’

ঘূর্ণিঝড় ইয়াস

সংশ্লিষ্ট সংবাদ: ঘূর্ণিঝড় ইয়াস

৩১ মে ২০২১
‘জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে ভেসে’ লোকালয়ে অজগর
২৬ মে ২০২১
ওড়িশা উপকূলজুড়ে ইয়াসের তাণ্ডব
২৫ মে ২০২১
‘ইয়াস’ আঘাত হানবে বুধবার দুপুরে, বন্দরে তিন নম্বর সংকেত
সর্বাধিক পঠিত
  1. শ্বশুর বাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্ত্রী-শ্বশুর
  2. দেশের ৯ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল বৃদ্ধার
  4. আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  5. বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি
  6. শেখ হাসিনার জন্য হাজার হাজার ফাঁসির মঞ্চ প্রস্তুত : নাসীরুদ্দীন পাটওয়ারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x