Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:২০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ১১:২১, ০৫ আগস্ট ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:২০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ১১:২১, ০৫ আগস্ট ২০২০
আরও খবর
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা
কোরবানির মাংস সমাজনেতাদের মাধ্যমে বণ্টনে অস্বীকৃতি, পরিবারকে হুমকি
৯০ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেপ্তার
কিস্তির টাকা দিতে না পেরে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

আইনজীবীকে বাসায় ডেকে আপত্তিকর ভিডিও, আটক ৪

সঞ্জিব দাস, ফরিদপুর
১১:২০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ১১:২১, ০৫ আগস্ট ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:২০, ০৫ আগস্ট ২০২০
আপডেট: ১১:২১, ০৫ আগস্ট ২০২০
ফরিদপুরে এক আইনজীবীর সঙ্গে নারীর আপত্তিকর ছবি তুলে ও ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে আটক চারজনসহ র‍্যাব সদস্যরা। ছবি : এনটিভি

ফরিদপুরে এক আইনজীবীর (৪২) সঙ্গে নারীর আপত্তিকর ছবি তুলে ও ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করা প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব। গত সোমবার রাতে সালথা উপজেলার ফুকরা ও ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানিয়েছে, গত সোমবার স্থানীয় একজন আইনজীবী র‌্যাব ক্যাম্পে এসে লিখিত অভিযোগ করেন, একজন ভুক্তভোগী তাঁর নামে হওয়া একটি মামলা পরিচালনা করতে আলোচনার জন্য বাসায় যেতে বলেন। আইনজীবী তাঁকে তাঁর চেম্বারে আসতে বলেন। বিষয়টি গোপনীয় ও পারিবারিক উল্লেখ করে চেম্বারে আলোচনা করা সম্ভব নয় বলে আইনজীবীকে তাঁর বাসায় যেতে অনুরোধ করেন ভুক্তভোগী। আইনজীবী সরল বিশ্বাসে তাঁর বাসায় যান। তখন ওই বাসায় ভুক্তভোগী ছাড়াও আরো একজন নারী উপস্থিত ছিলেন। পরে ওই বাসায় হঠাৎ চারজন যুবক লোহার রড, চাপাতিসহ প্রবেশ করে এবং জোরপূর্বক একজন নারীর সঙ্গে আপক্তিকর ছবি তুলে রাখে। পরে সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনা ওই আইনজীবী ফরিদপুর র‌্যাব ক্যাম্পে জানিয়ে সহায়তা চান। র‌্যাব বিষয়টির ছায়াতদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় চারজনকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, এ ঘটনার সঙ্গে ফরিদপুরের সালথার মো. ফিরোজ মল্লিক (২১), সালথার ময়েনদিয়ার পারভীন আক্তার সাথী (২৭), সালথার তুঘলদিয়ার মো. রবি হাসান রানা (১৯) ও ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকার লাবিবা আক্তার (২১) জড়িত। তারা ফরিদপুর শহরের চরকমলাপুর মহল্লার ফয়সালের বাসায় ভাড়া থাকে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে সালথা উপজেলার ফোকরা গ্রাম থেকে মো. ফিরোজ মল্লিক ও পারভীন আক্তারকে এবং ফরিদপুর শহরের চরকমলাপুরে ভাড়া বাসা থেকে মো. রবি হাসান রানা ও লাবিবা আক্তারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা একটি প্রতারক চক্র। কখনো প্রেমের অভিনয়, কখনো কাজের কথা বলে তারা বিভিন্ন সময় পুরুষদের বাসায় ডেকে আনে। তাদের অন্য সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ ব্যাপারে মঙ্গলবার সকালে কোতোয়ালি থানায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন ওই আইনজীবী। এ মামলায় দুই নারীসহ ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
  2. কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত
  3. যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী-শিশুসহ নিহত ৪
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছেলে
  5. ড. ইউনূস, নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  6. দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ : অগ্নিসংযোগ-ভাঙচুর, বাদ যায়নি মসজিদও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x