Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
বাংলাদেশে ওয়াই-ফাই ৮, দক্ষ প্রকৌশলী তৈরিতে টিপি-লিংকের নতুন কর্মসূচি
অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
জেনসেন হুয়াংকে সিইও পদে ফেরানোর পরিকল্পনা নেই এনভিডিয়ার
কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট
আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

‘এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে’

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:৩৬, ১৮ নভেম্বর ২০২৬

এস্তোনিয়ার সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নের কাজ আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো, ওয়ান সিটিজেন ওয়ান আইডি, আন্তঃপরিচালনযোগ্যতা এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। তিনি বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক। যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে কাজ চলছে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী আরও বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে বলেও জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতা অত্যন্ত সম্ভাবনাময়। ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সে এস্তোনিয়ার অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে তারা আগ্রহী।

তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কাজ করার সুযোগ পাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারের নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেও উল্লেখ করেন সচিব।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তি ফকির মাহবুব আনাম
১৫ অক্টোবর ২০২৬
যেভাবে হোমজিম খাতে বিপ্লব ঘটালেন উদ্যোক্তা সাজ্জাদ রাশেদ
১৫ অক্টোবর ২০২৬
এআই দিয়ে তৈরি গান চেনা যাবে ইউটিউব মিউজিকে
১৪ অক্টোবর ২০২৬
‘সুজুকি ডে’-এ উন্মোচিত ভি-স্ট্রোম এসএক্স ২৫০, মিলছে ২০ হাজার টাকা ছাড়
১৪ অক্টোবর ২০২৬
ক্যাননের চার পেশাদার ক্যামেরা উন্মোচন, যুক্ত হলো দুই আন্তর্জাতিক ব্র্যান্ডের সরঞ্জাম
১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থায় যুক্ত হলো বাংলাদেশের স্পেকট্রাম
১৩ অক্টোবর ২০২৬
গুগল জেমিনি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করাবেন যেভাবে
১৩ অক্টোবর ২০২৬
রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু, সাজসজ্জায় শতরঞ্জির নকশা
১২ অক্টোবর ২০২৬
এআইয়ের তৈরি কনটেন্ট শনাক্তে গুগলের নতুন ওয়েবসাইট, যেভাবে কাজ করবে টুলটি
১২ অক্টোবর ২০২৬
গোল্ড সঞ্চয় সহজলভ্য করতে প্রযুক্তির ব্যবহারে স্বীকৃতি, দ্বিতীয় বিভাগেও সম্মাননা
১২ অক্টোবর ২০২৬
গুগল ম্যাপে পিন দিয়ে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেনসেন হুয়াংকে সিইও পদে ফেরানোর পরিকল্পনা নেই এনভিডিয়ার
  2. কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট
  3. আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
  4. ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
  5. ওভার দ্য ওয়াল’ সিজন ৫-এর বিজয়ী ঘোষণা করল ম্যারিকো বাংলাদেশ
  6. ছবি, কাজ আর বিনোদনে নতুন অভিজ্ঞতা-ভিভো ভি৮০তে যা আছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x