Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
গুগল ম্যাপে বাতাসের মান দেখবেন যেভাবে
বাংলাদেশে এলো সনির নতুন দুই হেডফোন, থাকছে শব্দ নিয়ন্ত্রণ সুবিধা
ই-স্পোর্টস প্রেমীদের জন্য শুরু সার্কেল গেমিং এরিনা, পুরস্কার ২৫ লাখ টাকা
‘এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে’
অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

বাংলাদেশে ওয়াই-ফাই ৮, দক্ষ প্রকৌশলী তৈরিতে টিপি-লিংকের নতুন কর্মসূচি

এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:১৪, ১৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ‘ওয়াই-ফাই ৮’ উন্মোচন করেছে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশন প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার ( ১৭ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে প্রযুক্তি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। অনুষ্ঠানে টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিসের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আজকের এই পার্টনার কানেক্ট অনুষ্ঠানে আমরা বিশ্বের সর্বশেষ ওয়াই-ফাই প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করতে যাচ্ছি। বিশ্বজুড়ে নতুন এই প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য এটি একটি বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে তারা আগ্রহী। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে।

গুরুত্ব পাবে নির্ভরযোগ্য সংযোগ

টিপি-লিংক জানিয়েছে, ওয়াই-ফাই ৮ মূলত ওয়্যারলেস সংযোগের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা ও ধারাবাহিক কর্মক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ নীতির ভিত্তিতে তৈরি এই প্রযুক্তি ক্রমবর্ধমান ডিজিটাল পরিবেশে নিরবচ্ছিন্ন সংযোগ ও বিস্তৃত কভারেজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সংযোগের স্থিতিশীলতা বাড়ানো এবং বিভিন্ন ডিজিটাল সেবায় নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করাকে ওয়াই-ফাই ৮-এর অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার প্রযুক্তি পণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন।

দক্ষ জনবল তৈরিতে ‘ওমাডা এক্সপার্ট’

ওয়াই-ফাই ৮ উন্মোচনের পাশাপাশি টিপি-লিংক তাদের ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানোই এ কর্মসূচির লক্ষ্য।

এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের আইটি প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতেও টিপি-লিংক বড় অঙ্কের বিনিয়োগ করছে।

এ কর্মসূচির আওতায় ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ প্রযুক্তি পেশাজীবীদের কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের সুযোগ দেবে। এর মাধ্যমে দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশে টিপি-লিংকের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস জানিয়েছে, স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া, প্রযুক্তি অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেম সম্প্রসারণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। টিপি-লিংক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী নেটওয়ার্কিং ডিভাইস ও আনুষঙ্গিক পণ্য সরবরাহ করে আসছে। অন্যদিকে, দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে প্রযুক্তি পণ্য পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছে এক্সেল টেকনোলজিস লিমিটেড।

প্রযুক্তি
৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন ফোন নয়, পুরোনোটাই দীর্ঘদিন টিকিয়ে রাখবেন যেভাবে
২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে হাইফিউচারের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস
২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণে ১ হাজার ৬০০ আসন, আবেদন ১ লাখ ২ হাজার ৯২৮
২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউটিউবের নতুন কাস্টম ফিড, নিজের পছন্দমতো সাজবে হোমপেজ
২৫ সেপ্টেম্বর ২০২৬
স্টারলিংকের সঙ্গে বাংলালিংকের সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু
২৪ সেপ্টেম্বর ২০২৬
১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ
২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে নিরাপদ থাকতে ৬ সহজ অভ্যাস গড়ে তুলুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ই-স্পোর্টস প্রেমীদের জন্য শুরু সার্কেল গেমিং এরিনা, পুরস্কার ২৫ লাখ টাকা
  2. ‘এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে’
  3. বাংলাদেশে ওয়াই-ফাই ৮, দক্ষ প্রকৌশলী তৈরিতে টিপি-লিংকের নতুন কর্মসূচি
  4. অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
  5. জেনসেন হুয়াংকে সিইও পদে ফেরানোর পরিকল্পনা নেই এনভিডিয়ার
  6. কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x