Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
গার্লস স্পেস মিশন ২০৩৫: মহাকাশ অভিযানের স্বপ্নে ৩০ কিশোরী
২০২৭ সালের রমজান শুরু কবে, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
জামদানি আর ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধতায় ভক্তরা
কক্ষপথে মহাকাশ অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের
অভিনেত্রী পূর্ণিমার রোদ্দুরভেজা দিন আর অফুরন্ত স্মৃতি...

অক্টোবরের আকাশে বিরল ‘হান্টার্স মুন’, পাশে দেখা মিলবে শনি গ্রহের

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২২:০০, ২৫ অক্টোবর ২০২৬
রয়টার্সের ফাইল ছবি

মহাকাশপ্রেমীদের জন্য চলতি সপ্তাহের শেষভাগে অপেক্ষা করছে এক দারুণ মহাজাগতিক দৃশ্য। অক্টোবরের পূর্ণিমার উজ্জ্বল আলোর পাশাপাশি রাতের আকাশে চোখ রাখলে দেখা মিলবে সৌরজগতের অন্যতম আকর্ষণ শনি গ্রহের।

আজ রোববার (২৫ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে নাসা ও জ্যোতির্বিজ্ঞানের তথ্যের বরাতে এ তথ্য জানানো হয়।

শরৎকালীন বিষুব বা ‘ফল ইকুইনক্স’-এর ঠিক এক মাস পর উদিত হতে যাওয়া এই পূর্ণিমার চাঁদ সূর্য ডোবার পরপরই দৃশ্যমান হবে। ‘আর্থস্কাইয়ের’ তথ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে চাঁদ তার সর্বোচ্চ উজ্জ্বলতা বা পিক ইলুমিনেশন লাভ করবে। রোববার রাতে আকাশ অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের ঠিক কয়েক ডিগ্রি দক্ষিণে সোনালী আভায় দৃশ্যমান হবে শনি গ্রহ।

দিগন্তের কাছাকাছি নিচু হয়ে থাকার কারণে পূর্ণিমার এই চাঁদটিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা কমলা বা লালচে বর্ণে দেখা যেতে পারে। বায়ুমণ্ডলের ঘন স্তরের মধ্য দিয়ে চাঁদের আলো আসার কারণে নীল ও বেগুনি তরঙ্গের আলো ছোট হয়ে কমলা ও লাল আলো বেশি ফুটে ওঠে, যা ঠিক সূর্যাস্তের ছায়ার মতো পরিবেশ তৈরি করে।

ঐতিহাসিকভাবে অক্টোবরের এই পূর্ণিমাটিকে ‘হান্টার্স মুন’ বা শিকারির চাঁদ নামে ডাকা হয়। আমেরিকান আদিবাসীরা শীতের খাবারের প্রস্তুতি নিতে এবং রাতে বন্যপ্রাণী শিকার করতে এই উজ্জ্বল জোছনার আলো ব্যবহার করতেন। সেপ্টেম্বরের ‘হারভেস্ট মুনের’ পর প্রতিবছর এই হান্টার্স মুন আবির্ভূত হয়।

মেরিল্যান্ডের নাসা গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্রধান বিজ্ঞানী নোয়াহ পেট্রো বলেন, চাঁদের এই নামগুলোর পেছনে বিশেষ ঋতুভিত্তিক অর্থ রয়েছে। চাঁদ দেখার সময় এই সময়টি নিজের জন্য কী অর্থ বহন করে তা অনুভবের জন্য আমি সবাইকে উৎসাহিত করি। বিভিন্ন আদিবাসী গোষ্ঠী একে ‘ধান শুকানোর চাঁদ’, ‘ঝরা পাতার চাঁদ’ বা ‘পরিযায়ী চাঁদ’ হিসেবেও অভিহিত করে থাকে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পরবর্তী কয়েক মাস চাঁদকে আবার স্বাভাবিক রুপালি রঙে দেখা যাবে। নাসা ক্রু নিয়ে চন্দ্র অভিযানের ‘আর্টেমিস ৩’ মিশনের অন্যতম বিজ্ঞানী পেট্রো জানান, চাঁদের পৃষ্ঠের বয়স ও উপাদান ভিন্ন হওয়ার কারণেই বিভিন্ন সময়ে চাঁদের রঙ ও আলোর তারতম্য ঘটে। আগামী ২০২৭ সালের জুনে আর্টেমিস মিশনের মাধ্যমে এসবের ভূতাত্ত্বিক ইতিহাস উন্মোচন করার পরিকল্পনা রয়েছে নাসা টিমের।

মহাকাশ গবেষকরা পরামর্শ দিয়েছেন, খোলা মাঠ বা উঁচু স্থানে দাঁড়িয়ে খালি চোখেই এই চাঁদ ও শনি গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। কুয়াশামুক্ত পরিষ্কার আকাশ ও দৃষ্টিশক্তি থাকলে যে কেউ এই মহাজাগতিক রূপের প্রেমে পড়ে যাবেন। রোববার রাতে আকাশ অন্ধকার থাকলে সোমবারও পূর্ণিমার চাঁদ দৃশ্যমান থাকবে।

হান্টার্স মুনের পর আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে চাঁদ তারকা পুঞ্জ ‘প্লেয়াডেস’ বা ‘সপ্তর্ষি/সাত বোনের’ কাছ দিয়ে অতিক্রম করবে। উল্লেখ্য, ২০২৬ সালের ১৩টি পূর্ণিমার মধ্যে এটি ১১ নম্বর পূর্ণিমা। বছরের শেষ দুটি পূর্ণিমা ‘সুপারমুন’ হিসেবে আত্মপ্রকাশ করবে, যেখানে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে স্বাভাবিকের চেয়ে আরও বড় ও উজ্জ্বল দেখাবে।

মহাকাশ পূর্ণিমা নাসা জ্যোতির্বিজ্ঞানী

সংশ্লিষ্ট সংবাদ: মহাকাশ

১৯ অক্টোবর ২০২৬
গার্লস স্পেস মিশন ২০৩৫: মহাকাশ অভিযানের স্বপ্নে ৩০ কিশোরী
২১ জুন ২০২৬
প্রযুক্তি থাকলেও কেন তৈরি হচ্ছে না মহাকাশের লিফট?
০৬ ডিসেম্বর ২০২৪
পেছাল নাসার আরমিস ২ ও ৩ মিশন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
  2. পিএইচপির নিরাপত্তা ত্রুটি থেকে সুরক্ষিত থাকতে যেসব সতর্কতা জরুরি
  3. ডেলের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস
  4. বিশ্বব্যাপী সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা
  5. অবৈধ ফোন বন্ধে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি
  6. গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য দেবে জেমিনি, নতুন সুবিধা আনল গুগল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x