Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৬, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৬, ১০ অক্টোবর ২০২৬
আরও খবর
কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট
আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
ওভার দ্য ওয়াল’ সিজন ৫-এর বিজয়ী ঘোষণা করল ম্যারিকো বাংলাদেশ
ছবি, কাজ আর বিনোদনে নতুন অভিজ্ঞতা-ভিভো ভি৮০তে যা আছে
পিকাবুতে এক্স অ্যাঞ্জেলের বিনিয়োগ, স্বাক্ষরিত হলো শেয়ারহোল্ডার চুক্তি

মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স, কিনছে নতুন স্পেকট্রাম

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৬, ১০ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:১৫, ১০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:২৬, ১০ অক্টোবর ২০২৬

শুধু স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা নয়, যুক্তরাষ্ট্রের বড় মোবাইল অপারেটর হিসেবেও আত্মপ্রকাশ করতে চায় ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। এ লক্ষ্যে গ্রেইন ম্যানেজমেন্টের দেশজুড়ে থাকা ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম লাইসেন্স পোর্টফোলিওর পুরোটা অধিগ্রহণে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের ৯ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, অধিগ্রহণের আওতায় সর্বোচ্চ ১৪ মেগাহার্টজ জোড়াবদ্ধ স্পেকট্রাম থাকবে। তবে এ চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) অনুমোদন প্রয়োজন।

স্পেসএক্সের ভাষ্য, কম ফ্রিকোয়েন্সির এই স্পেকট্রাম স্টারলিংক মোবাইলকে বড় মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করবে। এর ফলে স্যাটেলাইটভিত্তিক সংকেত দেয়ালসহ বিভিন্ন প্রতিবন্ধকতা ভেদ করে ভবনের ভেতরেও পৌঁছাতে পারবে। এতে ঘরের ভেতরে মোবাইল সংযোগের নির্ভরযোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এর আগে গত বছরের শেষ দিকে ইকোস্টার থেকে স্পেকট্রাম লাইসেন্স অধিগ্রহণ করেছিল স্পেসএক্স। এসব ফ্রিকোয়েন্সি যুক্তরাষ্ট্রে মোবাইল ও স্যাটেলাইট যোগাযোগসহ বাণিজ্যিক বেতার সেবায় ব্যবহৃত হয়। নতুন ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম যুক্ত হলে স্টারলিংক মোবাইলের নেটওয়ার্ক সক্ষমতা আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

স্পেসএক্স জানিয়েছে, নতুন কম ফ্রিকোয়েন্সির স্পেকট্রাম এবং তাদের দ্বিতীয় প্রজন্মের (জেন-২) স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল ব্যবহার করে স্টারলিংক মোবাইল স্যাটেলাইট ও স্থলভিত্তিক-দুই ধরনের স্পেকট্রাম ব্যবহারকারী প্রথম নেটওয়ার্ক অপারেটর হতে পারবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, জনবসতিপূর্ণ এলাকার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও নির্ভরযোগ্য সংযোগ দেওয়া।

এ উদ্যোগের আরেকটি সুবিধা হলো, বেশির ভাগ আধুনিক মোবাইল ফোনেই ৮০০ মেগাহার্টজ ব্যান্ড সাপোর্ট করে। ফলে নতুন সেবা চালু হলে বিপুলসংখ্যক গ্রাহককে শুধু নেটওয়ার্ক ব্যবহারের জন্য নতুন ফোন কিনতে নাও হতে পারে। তবে বাস্তবে সেবা পাওয়ার বিষয়টি ফোনের নির্দিষ্ট ব্যান্ড সমর্থন, নেটওয়ার্কের কনফিগারেশন ও সংশ্লিষ্ট অনুমোদনের ওপর নির্ভর করবে।

এদিকে, সম্প্রতি এফসিসি স্পেসএক্সকে স্টারলিংক মোবাইলের জন্য ১৫ হাজার জেন-২ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। এসব স্যাটেলাইট ২ গিগাহার্টজ স্পেকট্রামের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে। স্পেসএক্সের দাবি, নতুন প্রজন্মের স্যাটেলাইটগুলো বর্তমান প্রজন্মের তুলনায় ১০০ গুণেরও বেশি ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে। এর ফলে বিশ্বের আরও বিস্তৃত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট দেওয়ার সক্ষমতা তৈরি হবে।

সূত্র: এনগ্যাজেট
 

প্রযুক্তি
০৮ অক্টোবর ২০২৫
স্মার্টফোনে ছোট্ট এই ছিদ্র কেন থাকে জানেন?
০৮ অক্টোবর ২০২৫
ইউক্লিডের কারণে মহাকাশকে নতুন করে চিনছেন বিজ্ঞানীরা
০৭ অক্টোবর ২০২৫
তৃতীয় প্রজন্মের এআই অরা লাইটে এসেছে ভিভো ভি৬০ লাইট, জানুন ফিচার
০৫ অক্টোবর ২০২৫
অনলাইনে ফল বিক্রিতে সফল কৃষক পপি
০৪ অক্টোবর ২০২৫
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের প্রস্তুতি শুরু
০১ অক্টোবর ২০২৫
উন্নত ভিজ্যুয়াল ও চোখের সুরক্ষায় নতুন ২৭ ইঞ্চির গেমিং মনিটর
০১ অক্টোবর ২০২৫
বাংলাদেশে পোভা সিরিজের তিন ৫জি ফোন আনল টেকনো, জানুন ফিচার
৩০ সেপ্টেম্বর ২০২৫
কেন একদিনের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়েছিল স্পেন?
২৯ সেপ্টেম্বর ২০২৫
ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা আনল টপপে
২৮ সেপ্টেম্বর ২০২৫
বিআইজেএফ সদস্যদের জন্য ‘এআই ইন জার্নালিজম’ কর্মশালা অনুষ্ঠিত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচ সিম, নতুন সিমে সাত দিনের ব্যবধান
  2. দেশে বাড়ছে স্মার্টফোন উৎপাদন
  3. বিদেশে রিমোট জব খুঁজছেন? কাজের সুযোগ মিলবে এসব ওয়েবসাইটে
  4. আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে দেশ, ব্যবহার মাত্র ১৮ শতাংশ: বিডিনগ সম্মলনে বক্তারা
  5. অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান, জেনে নিন সহজ পদ্ধতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x