Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
‘এস্তোনিয়ার সহযোগিতায় ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে’
বাংলাদেশে ওয়াই-ফাই ৮, দক্ষ প্রকৌশলী তৈরিতে টিপি-লিংকের নতুন কর্মসূচি
অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
জেনসেন হুয়াংকে সিইও পদে ফেরানোর পরিকল্পনা নেই এনভিডিয়ার
কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট

ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা শুধু মূলধন নয়, প্রযুক্তি, উদ্ভাবন, বৈশ্বিক দক্ষতা ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চাও নিয়ে আসে। এসব সক্ষমতার সঙ্গে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা-মনোভাব ও ক্রমবর্ধমান ডিজিটাল দক্ষতার সমন্বয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে রবি আজিয়াটা পিএলসির বাংলাদেশে কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত তিন দশকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাত অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে গেছে। এর ফলে মানুষের যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, নাগরিক সেবা ও ব্যবসা-বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন এসেছে।

তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব নীতিপরিবেশ প্রয়োজন। সরকার, শিল্পখাত ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ধারাবাহিক সংলাপের মাধ্যমেই কেবল বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির অনুকূল পরিবেশ নিশ্চিত করা সম্ভব।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তি, ডিজিটাল সেবা ও আধুনিক ডেটা অবকাঠামো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।তিনি বলেন, গত ৩০ বছরের অর্জনের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আগামী ৩০ বছরের প্রযুক্তিগত সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আজিয়াটা গ্রুপ বারহাদের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর নিক রিজাল কামিল বলেন, “রবি’র ৩০ বছরের পথচলা মূলত বাংলাদেশের ডিজিটাল রূপান্তরেরই প্রতিচ্ছবি। ১৯৯৭ সালে অ্যাক্টেল হিসেবে যাত্রা শুরু করে রবি আজ দেশের ডিজিটাল কানেক্টিভিটি ও উদ্ভাবনী সেবার অন্যতম বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় আজিয়াটা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ শাতারা এবং আজিয়াটা গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রযুক্তি
৩১ আগস্ট ২০২৩
ভারতে বর্জ্য ব্যবস্থাপনাই বায়োগ্যাসের প্রসারের চাবিকাঠি
২৬ আগস্ট ২০২৩
হোয়াটসঅ্যাপে এইচডি ছবি পাঠানোর সহজ উপায়
২৩ আগস্ট ২০২৩
সন্ধ্যায় চাঁদ ছোঁয়ার অপেক্ষায় ইসরো
২২ আগস্ট ২০২৩
অনলাইন ব্যবসায় সাফল্য পেতে ১০ পরামর্শ
১৯ আগস্ট ২০২৩
চাঁদের বুকে নামছে ইসরোর বিক্রম কিন্তু লুনা-২৫ কত দূরে?
১৭ আগস্ট ২০২৩
প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়াতে হিরানন্দানি’র প্রতি পলকের আহ্বান
১৫ আগস্ট ২০২৩
পরমাণু শক্তি কি নিরাপদ ও পরিবেশবান্ধব?
১১ আগস্ট ২০২৩
ডিজিটাল নিরাপত্তার জন্য নেটওয়ার্কের নিরাপত্তা অত্যাবশ্যক : টেলিযোগাযোগ মন্ত্রী
০৮ আগস্ট ২০২৩
বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জার্মানিকে পেছনে ফেলছে চীন
০৮ আগস্ট ২০২৩
‘মারামারি’ নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি মাস্ক-জাকারবার্গের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেনসেন হুয়াংকে সিইও পদে ফেরানোর পরিকল্পনা নেই এনভিডিয়ার
  2. কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে, জেনে নিন গোপন শর্টকাট
  3. আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
  4. ভ্রমণের পরিকল্পনা থেকে নিরাপত্তা, পর্যটকদের নতুন ভরসা এআই
  5. ওভার দ্য ওয়াল’ সিজন ৫-এর বিজয়ী ঘোষণা করল ম্যারিকো বাংলাদেশ
  6. ছবি, কাজ আর বিনোদনে নতুন অভিজ্ঞতা-ভিভো ভি৮০তে যা আছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x