Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫
আরও খবর
গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০
জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
বাড়ির ওয়াই-ফাই থেকে অপরিচিত ডিভাইস ব্লক করবেন যেভাবে
পটচিত্রে আগামীর বাসযোগ্য ঢাকা, উবারের বিশেষ উদ্যোগ

এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচ সিম, ১ জানুয়ারি থেকে কার্যকর

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:৫২, ২৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিম ব্যবহারে আরও কঠোর হচ্ছে সরকার। এক ব্যক্তির নামে থাকা মোবাইল সিম কার্ডের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি নতুন সিম নিবন্ধন করতে পারবেন। বর্তমানে যাদের নামে ছয় থেকে ১০টি সিম রয়েছে, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে সংখ্যা কমিয়ে পাঁচে নামিয়ে আনা হবে।

বিটিআরসি জানিয়েছে, অনিয়ম ও অপব্যবহার রোধের লক্ষ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। যদিও মোবাইল ফোন অপারেটররা আগের মতোই এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে।

কেন এই সিদ্ধান্ত

বিটিআরসির পর্যবেক্ষণে দেখা গেছে, রাস্তাঘাটে সিম কেনার সময় কিছু অসাধু বিক্রেতা গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে। পরে এসব তথ্য ব্যবহার করে অবৈধভাবে অতিরিক্ত সিম নিবন্ধন করা হচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে একজন গ্রাহক একই দিনে দুইটির বেশি সিম কিনছেন, যা স্বাভাবিক নয় বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

সিম ব্যবহারে বাংলাদেশের অবস্থান

সিম ব্যবহারের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে নবম। এ তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

দেশে সিম ব্যবহারের হালচিত্র

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে-গ্রামীণফোন ৮ কোটি ৫৯ লাখ, রবি ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংক ৩ কোটি ৭৯ লাখ, টেলিটক ৬৬ লাখ ৭০ হাজার। বর্তমানে দেশে মোট নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে প্রায় ১৯ কোটি সিম সক্রিয়, বাকিগুলো নিষ্ক্রিয় রয়েছে।

গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম থাকলে অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেয় বিটিআরসি। সংস্থার তথ্যমতে, সে সময় এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম ছিল প্রায় ৬৭ লাখ। এর মধ্যে গত তিন মাসে প্রায় ১৫ লাখ সিম গ্রাহক স্বেচ্ছায় বাতিল করেছেন। তবে এখনো প্রায় ৫০ থেকে ৫৩ লাখ সিম বাতিল হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে এসব সিম বাতিল না করায় সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, তিন মাস সময় দেওয়ার পরও যারা ডি-রেজিস্ট্রেশন করেননি, তাদের সক্রিয় সিম ধাপে ধাপে বাতিল করা হবে। 

এদিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী স্পষ্ট করে জানান, পয়লা জানুয়ারি থেকে নতুন করে সিম নিবন্ধনের ক্ষেত্রে একজন গ্রাহকের নামে পাঁচটির বেশি সিম রাখার সুযোগ আর থাকবে না।

প্রযুক্তি
১১ জুলাই ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রযুক্তিমন্ত্রী
১১ জুলাই ২০২৬
নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডির মোবাইল এখন বাংলাদেশে
১০ জুলাই ২০২৬
বিশেষ ছাড়, ক্যাশব্যাক ও আকর্ষণীয় উপহারে আইডিবিতে চলছে ‘মনিটর ফেস্ট’
০৮ জুলাই ২০২৬
সিলেটে উবারের সেবা চালু, সহজ হবে নগর যাতায়াত
০৮ জুলাই ২০২৬
ফুটবল আর প্রযুক্তির মিলনমেলায় ‘টেকনো ফুটবল নাইট’
০৭ জুলাই ২০২৬
পরিবেশবান্ধব প্যাকেজিং উৎপাদনে ব্র্যাকের ‘গ্রিনপ্যাক’ কারখানার উদ্বোধন
০৭ জুলাই ২০২৬
বাংলাদেশে এলো চাঙ্গানের নতুন সাত আসনের এসইউভি ‘সিএস৭৫ প্রো', দাম কত?
০৭ জুলাই ২০২৬
ডিজিটাল রূপান্তরে ৫ বছরের কৌশলগত চুক্তিতে বাংলাদেশ আনসার ও গ্রামীণফোন
০৭ জুলাই ২০২৬
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ সম্মাননা পেল ইএসএল, দক্ষ জনবল তৈরিতে জোর
০৪ জুলাই ২০২৬
বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাড়ির ওয়াই-ফাই থেকে অপরিচিত ডিভাইস ব্লক করবেন যেভাবে
  2. পটচিত্রে আগামীর বাসযোগ্য ঢাকা, উবারের বিশেষ উদ্যোগ
  3. জিটিএ ৬ ঝড়ে কাঁপছে বিশ্ব, এক দিনেই আয় ৪৭ হাজার কোটি টাকা
  4. আইফোন-আইপ্যাডে জিটিএ ৬ খেলবেন যেভাবে
  5. নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
  6. তিন কমান্ডে উইন্ডোজের অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x