৩০ মিনিটে লেনদেন ৬৩ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ৬২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে তিন দশমিক ৫৩ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪০৩ দশমিক শূন্য সাত পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৩ দশমিক ৬৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৯ দশমিক ৫৭ পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮টির এবং কমেছে ১৩৪টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা শাহজিবাজার পাওয়ারের সাত কোটি ২৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের তিন কোটি ২০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের তিন কোটি ১৪ লাখ টাকা, প্রাইম ব্যাংকের দুই কোটি ৮২ লাখ টাকা এবং স্কয়ার ফামার দুই কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক