অর্ধবার্ষিকে আয় কমেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) চলতি বছরের সমাপ্ত অর্ধবার্ষিক বা প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আয় কমেছে সাত দশমিক ৪৮ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা সাত পয়সা। এ সময় ব্যবধানে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় কমেছে আট পয়সা বা সাত দশমিক ৪৮ শতাংশ।
চলতি বছরের সমাপ্ত অর্ধবার্ষিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৫৪ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল চার টাকা ৭২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সা।

নিজস্ব প্রতিবেদক