আয় বেড়েছে ডাচ্-বাংলা ব্যাংকের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় বেড়েছে এক টাকা ৬১ পয়সা। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৭৮ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল ১৭ পয়সা। এসময়ে ব্যবধানে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বেড়েছে এক টাকা ৬১ পয়সা বা ৯৪৭ শতাংশ।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে চার টাকা ৩৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা চার পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৩ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৯ টাকা ছয় পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬১ টাকা ১৫ পয়সা।

নিজস্ব প্রতিবেদক