পুঁজিবাজারে লেনদেনসহ সূচক কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে তিন পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিন ৬০৫ কোটি টাকার ঘরে চলে এসেছে।
শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম ১৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ২৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১২৫ পয়েন্টে। সেই উত্থান পরে পতনে ফিরে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সেরে পতন হয় তিন দশমিক ১০ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ১০৫ দশমিক ৮৪ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক তিন দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ২৭ দশমিক ৬৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৬৪ দশমিক ৩১ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯১ হাজার ৫০৩ কোটি ৫২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ৮৪২ কোটি ৭১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৯২টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মার ১৬ কোটি ৩৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৩ কোটি ৬৫ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের ১২ কোটি ৫৯ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ১৬ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি দুই লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ২৯ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি ৭৪ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক শূন্য ২৭ শতাংশ। অন্যদিকে, দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক