Skip to main content
NTV Online

হাস্যরস

হাস্যরস
  • অ ফ A
  • বেশ বলেছে
  • শব্দ-কল্প-দ্রুম
  • ছবির খোঁচা
  • আবোলতাবোল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • হাস্যরস
আবিদুল ইসলাম রিমন
০৯:৫৫, ১০ জানুয়ারি ২০১৭
আবিদুল ইসলাম রিমন
০৯:৫৫, ১০ জানুয়ারি ২০১৭
আপডেট: ০৯:৫৫, ১০ জানুয়ারি ২০১৭
আরও খবর
রম্য: ভয়ে আছি : ইলিশ
রম্য: যেভাবে চকলেট ডে উদযাপন করবেন
রম্য : পেঁয়াজের সাথে আমি দেব না তোমার তুলনা...
রম্য: বর্ষাকালে সাঁতার শিখুন রাস্তাতেই
রম্য: ডিম ভাঙলে মাথা ঠান্ডা থাকে

রম্য

মৃত্যুর খবর গুজব, বললেন ইব্রাহিম পাশা

আবিদুল ইসলাম রিমন
০৯:৫৫, ১০ জানুয়ারি ২০১৭
আবিদুল ইসলাম রিমন
০৯:৫৫, ১০ জানুয়ারি ২০১৭
আপডেট: ০৯:৫৫, ১০ জানুয়ারি ২০১৭

সুলতান সুলেমান সিরিজের ইব্রাহিম পাশার ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, আজ শেষবারের মতো টিভি পর্দায় দেখা যাবে অটোমান সাম্রাজ্যের এ উজিরে আজমকে।

সুলতান সুলেমানের নির্দেশেই হত্যা করা হবে ইব্রাহিম পাশাকে। তাই মৃত্যুর আগেই তাঁর কাল্পনিক সাক্ষাৎকার হাস্যরসে প্রকাশ করা হলো।

হাস্যরস : আজ কি আপনি সত্যি সত্যি মরে যাবেন?

ইব্রাহিম পাশা : স্ক্রিপ্টে তা-ই লেখা। দেখা যাক কী হয়।

হাস্যরস : আপনার মৃত্যু নিয়ে উৎকণ্ঠিত বাংলার ফেসবুক প্রজন্ম। অনেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছে। ব্যাপারটা কীভাবে দেখছেন?

ইব্রাহিম পাশা : ব্যাপারটা স্বাভাবিকভাবেই দেখছি। কারণ, আমি তো আর সত্যি সত্যি মরে যাব না।

হাস্যরস : কে বলছে মরে যাবেন না? আমরা তো জানি আপনি আজ মারা যাবেন।

ইব্রাহিম পাশা : আমি টিভি পর্দায় মারা যাব সত্যি, তবে বাস্তবে না।

হাস্যরস : যাই হোক, অন্য প্রসঙ্গে আসি। সুলেমানের ছোট বউ হুররাম আপনার বিরুদ্ধে চক্রান্ত করল কেন? এইখানে ভারতীয় সিরিয়ালের কোনো প্রভাব আছে?

ইব্রাহিম পাশা : ভারতীয় সিরিয়ালের প্রভাব থাকবে কেন?

হাস্যরস : অনেকে বলে, ভারতীয় সিরিয়াল দেখে নাকি সবাই কুটনামি শিখে। ভাবলাম, হুররাম বুঝি ভারতীয় সিরিয়াল দেখে।

ইব্রাহিম পাশা : আপনার ভাগ্য ভালো, সুলতান সুলেমানকে এই প্রশ্ন করেননি, করলে আজ আমার নয়, আপনার শেষ দিন হইত।

হাস্যরস : ভালো কথা, সুলতান সুলেমানের একটা কাল্পনিক সাক্ষাৎকার নিতে চাই। একটা সুযোগ করে দিন প্লিজ।

ইব্রাহিম পাশা : আপনার মাথা খারাপ? যার নির্দেশে আমাকে হত্যা করা হবে, তাকে হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকারের সুযোগ দিয়ে সেলিব্রেটি করে দেবো?

হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিলেই কি সেলিব্রেটি হয়া যায়?

ইব্রাহিম পাশা : জানি না। তবে হাস্যরসে সাক্ষাৎকার দেওয়ার সময় থেকেই নিজেকে কেন জানি সেলিব্রেটি মনে হচ্ছে।

হাস্যরস : অটোমান সাম্রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো আপনি হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকারের সুযোগ পেয়েছেন। কেমন লাগছে?

ইব্রাহিম পাশা : এটা শুধু আমার জন্য নয়, আমাদের গোটা অটোমান সাম্রাজ্যের জন্য গর্বের বিষয়। আমার অনেক ভালো লাগছে।

হাস্যরস : আপনার মৃত্যু নিয়ে ভক্তদের উদ্দেশে কিছু বলুন?

ইব্রাহিম পাশা : আমার মৃত্যু নিয়ে চিন্তার কোনো কারণ নাই। শেষ পর্যন্ত দেখেন কী হয়। এমনও হতে পারে, মৃত্যুর খবর গুজব।

হাস্যরস : গুজব হতে যাবে ক্যান?

ইব্রাহিম পাশা : সেলিব্রেটিদের নিয়ে তো অনেক গুজব বের হয়। যাই হোক, বলা যায় না এইটাও যদি গুজব হয়, হা হা হা।

হাস্যরস : মজা নিচ্ছেন?

ইব্রাহিম পাশা : আপনি নিতে পারেন, আমি নিলে দোষ?

সর্বাধিক পঠিত
  1. রম্য: ভয়ে আছি : ইলিশ
  2. রম্য: যেভাবে চকলেট ডে উদযাপন করবেন
  3. রম্য : পেঁয়াজের সাথে আমি দেব না তোমার তুলনা...
  4. রম্য: হারিস-মেঘনার বিয়েতে যেতে পারেননি হিরো আলম
  5. গরিবের আবার পয়লা বৈশাখ, বললেন ইলিশ
  6. রম্য: ট্রাফিকজ্যামে আনন্দে থাকতে আসছে বিশেষ অ্যাপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x