Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৮, ০৩ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৮, ০৩ মার্চ ২০২৬
আরও খবর
আবির মাখিয়ে রঙে-আনন্দে দোল পূর্ণিমা উদযাপন
দোল পূর্ণিমা আজ

আজ দোল পূর্ণিমা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৮, ০৩ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:১০, ০৩ মার্চ ২০২৬
আপডেট: ০৯:১৮, ০৩ মার্চ ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ মঙ্গলবার (৩ মার্চ)। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত।

দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় পূজা ও কীর্তন শুরু হয়েছে। পূজা ও কীর্তন শেষে সকাল ১০ টায় প্রসাদ বিতরণ করা হবে।

দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন।

বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। কোন কোন স্থানে এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়। পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।

সারাদেশে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এক যুক্তবিবৃতিতে দোল পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করাই হচ্ছে দোল উৎসবের মূল বাণী।

দোল পূর্ণিমা দোলযাত্রা দোল উৎসব

সংশ্লিষ্ট সংবাদ: দোল পূর্ণিমা

০৩ মার্চ ২০২৬
আবির মাখিয়ে রঙে-আনন্দে দোল পূর্ণিমা উদযাপন
০৭ মার্চ ২০২৩
দোল পূর্ণিমা আজ
সর্বাধিক পঠিত
  1. অভয়নগরের ঐতিহ্যবাহী খানজাহান আলী মসজিদ
  2. আবির মাখিয়ে রঙে-আনন্দে দোল পূর্ণিমা উদযাপন
  3. মুসল্লিদের সুবিধার্থে মসজিদুল হারামে মোবাইল চার্জিং স্টেশন স্থাপন
  4. মেহেরপুরের ঐতিহ্য আনন্দবাস ১০ গম্বুজ মসজিদ
  5. আজ দোল পূর্ণিমা
  6. কুমিল্লার শতবর্ষী তিন গম্বুজ মসজিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x