Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:৪০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৮, ৩০ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:৪০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৮, ৩০ জানুয়ারি ২০২৬
আরও খবর
ধর্ম ব্যবসায়ীদের থেকে ইসলাম ও জাতিকে রক্ষা করতে হবে : খোকন
ধর্মের নামে বিভাজনের পথ তৈরির চেষ্টা চলছে : মির্জা ফখরুল
সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা
সব ধর্মের মর্মবাণী মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম : নৌপরিবহণ উপদেষ্টা
‘নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা শুরু  করেছে’

চতুর্দশ জাকাত মেলা শুরু হচ্ছে কাল

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:৪০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৮, ৩০ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:৪০, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৪৮, ৩০ জানুয়ারি ২০২৬

‘ইনসাফ প্রতিষ্ঠায় জাকাত’—এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে চতুর্দশ জাকাত মেলা। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন সাবেক জ্যেষ্ঠ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও জাকাত মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

তিনি বলেন, দেশে এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের সম্ভাবনা রয়েছে। এই অর্থ সঠিকভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা গেলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বড় ভূমিকা রাখা সম্ভব। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে যে ন্যায়ভিত্তিক সমাজের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জাকাত কার্যকর হাতিয়ার হতে পারে।

ড. আবদুল মজিদ বলেন, দারিদ্র্যবিমোচনে সরকার বৈদেশিক ঋণ নেয়, অথচ দেশে বিপুল পরিমাণ জাকাত আদায়ের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আদায় করা গেলে সরকারের ঋণনির্ভরতা কমবে এবং গৃহহীনতা ও চিকিৎসার অভাবে মানুষের মৃত্যুর মতো ঘটনাও কমে আসবে। তিনি বলেন, সঠিকভাবে জাকাত দেওয়া মানে শুধু সহায়তা নয়, মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে।

তিনি আরও বলেন, দেশে ব্যক্তিগত উদ্যোগেই সবচেয়ে বেশি জাকাত আদায় হয় এবং এখনও শাড়ি–লুঙ্গী দেওয়ার প্রবণতা বেশি। ‘শাড়ি–লুঙ্গী দিয়ে সমাজ বদলাবে না। এর বদলে ভ্যানগাড়ি, ক্ষুদ্র ব্যবসা বা আয়ের সুযোগ তৈরি করলে টেকসই পরিবর্তন আসবে,’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, চলতি বছরে সংস্থাটির জাকাত সংগ্রহের লক্ষ্য ৯০ কোটি টাকা। তিনি বলেন, সিজেডএম মেধাবিকাশে সবচেয়ে বেশি কাজ করে আসছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাড়ে ১৭ হাজার প্রথম বর্ষের শিক্ষার্থীকে ৩০ মাস মেয়াদি ‘জিনিয়াস’ উচ্চ বৃত্তি হিসেবে মাসে চার হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। চলতি বছরও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৫০০ শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন।

তিনি জানান, সারা দেশে সিজেডএমের ৬০টির বেশি প্রাইমারি হেলথ কেয়ার প্রতিষ্ঠান রয়েছে, যেখানে নিয়মিত চিকিৎসা ও ওষুধসেবা দেওয়া হচ্ছে। সংস্থাটির ডায়ালাইসিস সেন্টারে মাসে ৬০ জন বিনামূল্যে ডায়ালাইসিস সেবা পাচ্ছেন এবং ৩০ জন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি ১৫টি স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনার পাশাপাশি সাড়ে পাঁচ হাজার মানুষকে ভোকেশনাল প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চতুর্দশ জাকাত মেলায় তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ২০ মিনিটে ‘Islamic Social Finance: A Roadmap for the Way Forward’ শীর্ষক সিম্পোজিয়াম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হাসান জিল্লুর রহমান।

বেলা আড়াইটায় নারীদের জন্য ‘নারীদের জন্য প্রশ্নোত্তর সেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বুয়েটের অধ্যাপক ও এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সৈয়দা সুলতানা রাজিয়া। প্রশ্নোত্তর দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। একই সময়ে অন্য হলে অনুষ্ঠিত হবে ‘চ্যারিটি প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতা বিনিময় সেশন’, যেখানে ২০টি দেশি–বিদেশি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান অংশ নেবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সিজেডএম চেয়ারম্যান নিয়াজ রহিম।

সবার জন্য উন্মুক্ত এই জাকাত মেলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘জাকাত ক্যালকুলেশন ও মাসআলা–মাসায়েল’ বিষয়ে সহায়তা দিতে থাকবে জাকাত ক্যালকুলেশন ডেস্ক। মাসআলা–মাসায়েল বিষয়ে উত্তর দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমাদ এবং ধানমন্ডির সোবহানবাগ মসজিদের খতিব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিজেডএম নির্বাহী কমিটির আহ্বায়ক মুনাওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আরাস্তু খান।

ধর্ম জাকাত মেলা
সর্বাধিক পঠিত
  1. ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব
  2. শবে বরাতে মসজিদগুলোতে মুসল্লিদের ভিড়
  3. আজ পবিত্র শবে বরাত
  4. হজযাত্রীদের ভিসা আবেদনের সময় নির্ধারণ
  5. চতুর্দশ জাকাত মেলা শুরু হচ্ছে কাল
  6. রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x