আপনার জিজ্ঞাসা
বিমান ও ট্রেনচালক নামাজের জন্য কী পদক্ষেপ নেবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৩তম পর্বে রংপুর থেকে একজন জানতে চেয়েছেন, বিমান ও ট্রেনচালক নামাজের জন্য কী পদক্ষেপ নেবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিমান ও ট্রেনচালক নামাজের জন্য কী পদক্ষেপ নেবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সালাতের সময় তো তাদের জানা আছে। যদি জানা থাকে তাহলে সালাতের সময় অনুসারে তিনি পড়ে নেবেন। পাইলট তো ওঠেন, খাওয়া-দাওয়া করেন। তাহলে, সালাতের সময় অবশ্যই তিনি সালাত আদায় করবেন। আর, যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই পড়বেন। যদি টাইম ওভার হয়ে যায় তখনও যে অবস্থায় থাকেন সেই অবস্থাতেই পড়বেন।

এনটিভি অনলাইন ডেস্ক