আপনার জিজ্ঞাসা
জান্নাতে কি রাত-দিন আছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৭তম পর্বে একজন জানতে চাইলেন, জান্নাতে কি রাত-দিন আছে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জান্নাতে কি রাত-দিন আছে?
উত্তর : ধস্যবাদ আপনাকে। জান্নাতের মধ্য আল্লাহ মানুষের জন্য রাত ও দিনের ব্যবস্থা করতে পারেন। কারণ জান্নাতের মধ্য যেহেতু বান্দাদের আরাম দেবেন সেহেতু জান্নাতিদের জন্য রাত দিতে পারেন। যাতে তার বান্দারা বিশ্রাম নিতে পারে। তবে, দুনিয়ার মতো রাত-দিন সেখানে হবে না। সেখানে সূর্য-চন্দ্র সেখানে আসবে না। সেখানে কীভাবে আসবে সেটা একান্তই আল্লাহ জানেন। আমরা শুধু হাদিস থেকে কিছু বলতে পারি, এসব পরিপূর্ণরূপে আল্লাহই বলতে পারেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

এনটিভি অনলাইন ডেস্ক