আপনার জিজ্ঞাসা
সুদ হারাম কেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ১৯৪১তম পর্বে সুদ কেন হারাম, সে সম্পর্কে সাভার থেকে ইমেইলে জানতে চেয়েছেন হাবিবুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সুদ কেন হারাম?
উত্তর : আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুদ অর্থনীতিকে ধ্বংস করে দেয়। কিছু লোক ধনী হতে থাকে আর কিছু লোক শেষ হয়ে যেতে থাকে। সুদকে আল্লাহতায়ালা এ জন্য হারাম করেছেন। এককথায় উত্তর হচ্ছে, সুদকে আল্লাহতায়ালা হারাম করেছেন। এ জন্য আমরা সুদকে হারাম মনে করি।

অনলাইন ডেস্ক