আপনার জিজ্ঞাসা
বুখারি শরিফও কি খতম করা যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৪৮৮তম পর্বে কোরআন শরিফের মতো বুখারি শরিফও খতম করা যাবে কি না, সে সম্পর্কে চট্টগ্রামের হালিশহর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আবদুল কুদ্দুস। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমরা জানি যে কোরআন শরিফ খতম করা হয়। কিন্তু ইদানীং কিছু কিছু জায়গায় বুখারি শরিফ খতম করা হচ্ছে। এগুলোর প্রয়োজনীয়তা ও উপকারিতা কতটুকু, জানতে চাইছি?
উত্তর : না। বুখারি শরিফ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব। কিন্তু বুখারি শরিফ খতম করলে সওয়াব হবে, এ উদ্দেশ্যে যদি কেউ পড়েন, তাহলে এটি সম্পূর্ণ বিদআত বলে পরিগণিত হবে।
বুখারি শরিফ খতম অনুষ্ঠান করা যাবে না। কিন্তু এটি আমরা অবশ্যই পড়ব এবং পড়লে সওয়াবও পাব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়তে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু খতম করে, অনুষ্ঠান করে এটা সওয়াব হিসেবে মনে করা ঠিক নয়।

অনলাইন ডেস্ক