Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • প্রবাসের খবর
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:২০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৮:২৩, ২৯ মে ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:২০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৮:২৩, ২৯ মে ২০২৬
আরও খবর
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪
ছুটিতে দেশে এসে সিএনজি চাপায় রেমিট্যান্স যোদ্ধা নিহত
সৌদি আরবে বসবাসে নতুন নিয়ম জারি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল আপন দুই ভাইয়ের
মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি

ফেসবুক স্ট্যাটাসই সত্যি হলো, সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:২০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৮:২৩, ২৯ মে ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৮:২০, ২৯ মে ২০২৬
আপডেট: ১৮:২৩, ২৯ মে ২০২৬
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা প্রবাসী মাহাদি রাজ শুভ। ছবি : এনটিভি

‘বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা’—প্রায় দুই মাস আগে নিজের ফেসবুক আইডিতে এই আবেগঘন ও হতাশার স্ট্যাটাসটি দিয়েছিলেন সৌদি আরব প্রবাসী তরুণ মাহাদি রাজ শুভ। মানসিক তীব্র কষ্ট থেকে দেওয়া সেই ফেসবুক স্ট্যাটাসটিই শেষ পর্যন্ত নির্মমভাবে সত্যি হয়ে গেল। সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের এই রেমিট্যান্স যোদ্ধা। আজ তার ফেসবুক প্রোফাইল ঘাটলেই এখন শুধুই স্বজন ও বন্ধুদের শোকের মাতম দেখা যাচ্ছে।

আজ শুক্রবার (২৯ মে) সকালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাহাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদিতে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান।

নিহত মাহাদি রাজ শুভ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা মো. দুলালও দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী।

সহকর্মী আরাফাত হোসেন রায়হানের সঙ্গে কথা বলে জানা যায়, মাহাদি গত কয়েকদিন ধরে বিভিন্ন পারিবারিক কারণে মানসিকভাবে ভীষণ চিন্তিত ও বিপর্যস্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে মোটরবাইক নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। তবে সন্ধ্যা পার হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি আরবের স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদি মারা গেছেন। তার মরদেহ বর্তমানে সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মাহাদি মাত্র ৬ মাস আগে দ্বিতীয় দফায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তার বাবাও সৌদিতেই থাকেন। আর লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে থাকেন মাহাদির মা ও একমাত্র বোন। তবে বাড়ির নারীরা এখনো এই কলিজা ছেঁড়া খবরের কিছুই জানেন না। আকস্মিক এই ধাক্কা তারা সইতে পারবেন না বিধায় বাবা মো. দুলাল আপাতত বিষয়টি বাড়িতে না জানানোর জন্য অনুরোধ করেছেন। বর্তমানে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রস্তুতি চলমান রয়েছে।

নিহতের মামা আলমগীর সারোয়ার আক্ষেপ করে বলেন, সৌদিতে প্রচুর টাকা খরচ করে মাহাদিকে তার বাবা একটি ভালো দোকান নিয়ে দিয়েছিলেন। ব্যবসাবাণিজ্যও বেশ ভালো ছিল। কিন্তু সে দোকানটি বিক্রি করে কিছুদিন আগে দেশে চলে আসে। এরপর পরিবারের মতের বাইরে গিয়ে সে ভালোবেসে বিয়ে করে। পরে পরিবার অবশ্য বিয়েটি মেনেও নেয়। তার ঘরে বর্তমানে ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু কিছুদিন ধরে সব মিলিয়ে সে তীব্র মানসিক দুশ্চিন্তায় ভুগছিল। সেই কষ্ট থেকেই ফেসবুকে ওমন স্ট্যাটাস দিয়েছিল। গতকাল কাজে বের হয়ে সে লাশ হয়ে ফিরল।

সৌদি আরব সড়ক দুর্ঘটনা লক্ষ্মীপুর প্রবাসী নিহত ছাত্রলীগ নেতা ফেসবুক স্ট্যাটাস

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

১৪ জুন ২০২৬
সৌদি আরবে বসবাসে নতুন নিয়ম জারি
১১ জুন ২০২৬
বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী
০২ জুন ২০২৬
৮০ ভাষায় ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেসবুক স্ট্যাটাসই সত্যি হলো, সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু
  2. ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
  3. মালয়েশিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  4. প্রিতম-জেফার-পূজা-তমাকে ঘিরে মালয়েশিয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা
  5. ওমানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামের চার ভাই নিহত
  6. মালয়েশিয়ার পেনাংয়ে আয়মান-আলিয়ার বিয়ে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x