মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, স্বজনদের সন্ধান চায় হাইকমিশন

মালয়েশিয়ায় মারা যাওয়া এক বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে তার স্বজনদের সন্ধান চেয়েছে বাংলাদেশ হাইকমিশন। গত ২৫ জুলাই দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বাংলাদেশি মারা যান।নিয়োগকর্তার দেওয়া পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম দীন মোহাম্মদ। তার বাবার নাম আব্দুল হক। পাসপোর্টে ঠিকানা উল্লেখ করা হয়েছে—রাজাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা।দেশটিতে থাকা...