Skip to main content
NTV Online
Dektop Mobile

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • এশিয়া
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২৩:০০, ০৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:০৪, ০৪ ডিসেম্বর ২০২০
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২৩:০০, ০৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:০৪, ০৪ ডিসেম্বর ২০২০
আরও খবর
তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা
মালয়েশিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
প্রিতম-জেফার-পূজা-তমাকে ঘিরে মালয়েশিয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা
লেবাননে সাড়ে ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিল

হুতি বিদ্রোহীদের হাত থেকে পাঁচ বাংলাদেশি মুক্ত

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২৩:০০, ০৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:০৪, ০৪ ডিসেম্বর ২০২০
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২৩:০০, ০৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:০৪, ০৪ ডিসেম্বর ২০২০
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাত থেকে বন্দিদশা থেকে মুক্ত পাঁচ বাংলাদেশি । ছবি : সংগৃহীত

প্রায় ১০ মাস ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দি থাকার পর কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মুক্ত হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাদের শিগগিরই দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুক্তি পাওয়া পাঁচজন হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ আবু তৈয়ব, মীরসরাইয়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ আলমগীর।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ইয়েমেনে আটক পাঁচজন বাংলাদেশির মুক্তি থেকে শুরু করে হোটেলে থাকা, খরচ এমনকি বিমানের টিকেটসহ সব ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো হয়েছে।’

বন্দিদশা থেকে মুক্তরা বাংলাদেশি নাবিক। তাঁদের সঙ্গে ছিলেন ভারত ও মিসরের কয়েকজন নাবিকও। গত ফেব্রুয়ারির শুরুতে ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে প্রায় ২০ জন নাবিক ইয়েমেনের উপকূলে থামলে হুতি বিদ্রোহীরা তাঁদের বন্দি করেন। এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, হুতি বিদ্রোহীদের হাতে আটক ২০ জন নাবিকের মধ্যে ১৩ জন ভারতের। আর বাকি সাতজন বাংলাদেশ ও মিসরের নাগরিক। সাতজনের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। ওই বন্দিদের মধ্যে একজন ভারতের কেরালার বাসিন্দা প্রবিন থাম্মাকারানতাবিদা (৪৫)। তিনিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, নির্মাণকাজের জন্য তাঁরা ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিলেন। যাত্রাপথে তাঁরা লোহিত সাগরে একটি জাহাজডুবির খবর পান। ডুবে যাওয়া জাহাজের নাবিকদের উদ্ধারের পর তিনটি জাহাজ ইয়েমেনের উপকূলে নোঙর করে। পরে ইয়েমেন কোস্ট গার্ড সদস্য পরিচয় দিয়ে একদল লোক ২০ নাবিককে ইয়েমেনের রাজধানী সানায় নিয়ে যায়। পরে কোস্ট গার্ডের পরিচয় দেওয়া লোকজন জানান, তাঁরা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অপরাধে ২০ নাবিককে আটকের কথা জানায় তাঁরা।

বন্দি নাবিকদের বরাতে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারত, বাংলাদেশ ও মিসরের আটক ২০ নাবিককে হুতি বিদ্রোহীরা একটি হোটেলে আটকে রেখেছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে লোক এসে তাঁদের খাবার দিয়ে যায়।

শুরুতে বন্দিদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল হুতি বিদ্রোহীরা। নাবিকেরা অভিযোগ করেছিল, ওমানের ওই তিন জাহাজের মালিকপক্ষ এখন পর্যন্ত নাবিকদের ছাড়ানোর চেষ্টা করেনি। হুতি বিদ্রোহীরা মুক্তিপণ হিসেবে দুই লাখ ওমানি রিয়াল দাবি করেছিল।  মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ।

এ খবর জানার পর থেকে বাংলাদেশের পাঁচজনকে ছাড়িয়ে আনতে বাংলাদেশ সরকারের আন্তরিকতার কোনো কমতি ছিল না বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতায় তাঁরা এখন মুক্ত। সব সময়ই তাঁদের সঙ্গে কথা হচ্ছে বলে জানান শ্রম কাউন্সিলর আবুল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তির সময় দূতাবাসের কর্মকর্তা নিয়াজ মুর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেনসহ উপস্থিত ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন সরকার  সুমন,  আ হ জুবেদ,  মো. জালাল উদ্দিন, শরীফ মিজান,  আল আমিন রানা, নাসরিন আক্তার মৌসুমী, মোহাম্মদ হেবজু প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. মসজিদুল হারামে হজ-ওমরাহ যাত্রীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি চালু
  2. মক্কায় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদকে সংবর্ধনা
  3. ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
  4. ৩ বাংলাদেশি হত্যা : সন্দেহভাজনের ছবি প্রকাশ করল ইতালীর পুলিশ
  5. সৌদি বাদশাহর খরচে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি
  6. কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x