স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ
আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেক্সটাইল বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসোসিয়েট অফিসার।
যোগ্যতা
প্রার্থীকে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।প্রার্থীর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
নরসিংদী।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১আগস্ট, ২০২৬।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক