‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেবে ওয়ালটন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার (লিফট) পদে জনবল নিয়োগ দেবে। গত ২৭ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
টেরিটরি সেলস ম্যানেজার (লিফট)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এসকেলেটর/এলিভেটর/লিফটে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৪ বছর অভিজ্ঞতা থাকলে ভালো। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। নারী-পুরুষ (উভয়) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
মাঠ পর্যায়ে
বয়সসীমা
২৮ থেকে ৩৫ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৭ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক