অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিবিএল গ্রুপ। বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠানটি ‘জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ ডিগ্রিধারী হতে হবে। ঢাকা ও গাজীপুর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বিভাগের নাম
অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স
পদের নাম
জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
পদসংখ্যা
৫ জন।
শিক্ষাগত যোগ্যতা
এমবিএ (এআইএস) ডিগ্রিধারী হতে হবে। এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন
আলোচনা সাপেক্ষে
বয়স
নির্ধারিত নয়।
কর্মস্থল
ঢাকা, গাজীপুর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা এখানে ক্লিক করে ডিবিএল গ্রুপ আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
৯ মে ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক