অফিসার পদে অনভিজ্ঞদের নিয়োগ দেবে এসিআই
এসিআই বাংলাদেশ লিমিটেড মেডিকেল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যাঁরা আবেদন করতে পারবেন
যেকোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। বিফার্ম বা এমফার্ম পাস প্রার্থীরা নিয়োগে আগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেবে এসিআই বাংলাদেশ।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও ছবিসহ সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ‘এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এসিআই। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ-২০১৬ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
বিস্তারিত জানতে এসিআই কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সূত্র : বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক